কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৫ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বিটকয়েনে বার্গারের দাম পরিশোধ করলেন ডোনাল্ড ট্রাম্প

বিটকয়েনে বার্গারের মূল্য পরিশোধের সময় ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
বিটকয়েনে বার্গারের মূল্য পরিশোধের সময় ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কের একটি বারে গিয়ে তার সমর্থকদের বার্গার খাওয়ান। সেই বার্গারের দাম পরিশোধ করেন ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন ব্যবহার করে। মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা প্রথম ব্যক্তি হিসেবে ট্রাম্প বিটকয়েনে লেনদেন করলেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ৭৮ বছর বয়সী ট্রাম্প এ কাণ্ড ঘটান। ওই দিন তিনি নির্বাচনী প্রচার সমাবেশের আগে বারটিতে যান। সেখানে তিনি উপস্থিত তার সমর্থক ও পাবকি এর পৃষ্ঠপোষকদের জন্য কেনা বার্গার এবং বিয়ারের অর্থ প্রদানের জন্য ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করেন। বিষয়টি উপস্থিত সবাই স্বাগত জানান এবং আনন্দ ধ্বনি দেন।

ট্রাম্প যখন মোবাইল ফোন ও ট্যাবলেট ব্যবহার করে বিটকয়েন ট্রান্সফার করছিলেন তখন চারপাশ থেকে স্লোগান উঠে। অনেকে বলতে থাকেন ‘মেক বিটকয়েন গ্রেইট এগেইন’। এ সময় ট্রাম্প ক্রিপ্টোকারেন্সির সমর্থকদের উল্লাসে যোগ দিয়ে ট্রাম্প বলেন, ‘আমি প্রথমবারের মতো বিটকয়েনে লেনদেন করলাম।’

ভার্চ্যুয়াল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সির পক্ষে অবস্থান নেওয়ায় এর আগেও ট্রাম্প আলোচনায় এসেছিলেন। সমালোচকরা বলছেন, ট্রাম্প নিজের ভোটব্যাংক ও জনপ্রিয়তা বাড়াতে ক্রিপ্টো নিয়ে উম্মাদনা ছড়িয়ে দিচ্ছেন।

ট্রাম্প নির্বাচনী প্রচারণাকালে মে মাসে ক্রিপ্টোতে অনুদান গ্রহণ করা শুরু করেন। একই মাসে তিনি নিজেকে ‘ক্রিপ্টো প্রার্থী’ হিসেবে ঘোষণা করেছিলেন। ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রকে পৃথিবীর ক্রিপ্টোকারেন্সির রাজধানীতে পরিণত করতে চান তিনি। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি এ বিষয়ে পরিকল্পনা বাস্তবায়ন করবেন। ভবিষ্যতের আমেরিকা সম্পর্কে তার যে দৃষ্টিভঙ্গি, তার জন্য ক্রিপ্টো অপরিহার্য।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

হাইড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

সালমানকে দেখে উদ্বিগ্ন ভক্তরা

শিগগিরই দেশে ফিরছেন না মেসি

১০

ছাত্রাবাসে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

১১

লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের নেতৃত্বে আবুল হাসান ও আশফাক

১২

জামালপুরে পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

১৩

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

১৪

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

১৫

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

১৬

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

১৭

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

১৮

আসামি ধরতে টিনের চালে পুলিশ

১৯

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

২০
X