বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

অল্পের জন্য বাড়ির ওপর পড়েনি বিধ্বস্ত বিমান

যুক্তরাষ্ট্রের বিধ্বস্ত হওয়া বিমান। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বিধ্বস্ত হওয়া বিমান। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন একটি বাড়ির বাসিন্দারা। স্থানীয় একটি বাড়ির পাশেই বিমানটি বিধ্বস্ত হয়েছে।

গত বুধবার (২৪ জুলাই) স্থানীয় সময় দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বিধ্বস্ত হওয়া বিমানটি পিএ-৩৪ মডেলের দুই ইঞ্জিন বিশিষ্ট ছোট বিমান। যুক্তরাষ্ট্রের উটাহতে এটি একটি বাড়ির পাশেই বিধ্বস্ত হয়েছে। ফলে ওই বাড়ির বাসিন্দারা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়া জায়গার পাশেই অ্যান্তনি বেগ নামের একটি পরিবারের বসবাস ছিল। সিসিটিভির ফুটেজে বিমান দুর্ঘটনার বিষয়টি ধরা পড়েছে। যেখানে বিমানটিকে ঘাসযুক্ত জমিতে আছড়ে পড়ে বাড়িটির গাড়ির গ্যারেজের খুব কাছাকাছি পর্যন্ত চলে যেতে দেখা যায়। এ সময় আশপাশের লোকজন বিমানে থাকা ব্যক্তি ও ওই বাড়ির মানুষদের সহায়তার জন্য দ্রুত এগিয়ে আসেন।

জানা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় বেগ বাড়িতে ছিলেন না। তবে তার স্ত্রী তাকে এ বিষয়ে অবহিত করেন। এরপর তিনি দ্রুততম সময়ের মধ্যে বাড়িতে ফেরেন।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্যমতে, বিমানটিতে মাত্র দুজন ব্যক্তি ছিলেন। বিমানটি আছড়ে পড়ায় তারা কেউ গুরুতর আহত হননি। এ ছাড়া এ ঘটনায় অন্যরাও কেউ আহত হননি।

অ্যান্থনি বেগ জানান, দুর্ঘটনার পর তার পরিবার খুব আতঙ্কে রয়েছেন। কয়েক বছর আগে তাদের কয়েকজন আত্মীয় বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। ফলে এ নিয়ে আগে থেকেই তারা আতংকিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১০

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১১

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১২

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৩

পর্তুগালের একাদশ ঘোষণা

১৪

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৫

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৬

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৯

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

২০
X