মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৫ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ডেটিং অ্যাপে ইরানকে হুমকি দিল মার্কিন সেনাবাহিনী

ইরানে ডেটিং অ্যাপ টিন্ডার বেশ জনপ্রিয়। ছবি : সংগৃহীত
ইরানে ডেটিং অ্যাপ টিন্ডার বেশ জনপ্রিয়। ছবি : সংগৃহীত

ইরান ও তার প্রক্সিদের সতর্ক করে দিতে অভিনব উপায় বেছে নিয়েছে মার্কিন সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে অস্ত্র তুলে না নিতে লেবাননজুড়ে মার্কিন সেনাবাহিনীর বার্তা সম্প্রচার করা হয়েছে। তাদের বার্তা সম্প্রচারের জন্য জনপ্রিয় ডেটিং অ্যাপ টিন্ডারকে বেছে নেওয়া হয়েছে। এমনই এক খবর প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট।

আরবি ভাষায় ওই বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেবেন না। ইরান ও তার প্রক্সিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র তার মিত্রদের রক্ষা করবে বলেও ওই বার্তায় উল্লেখ করা হয়। এমন বার্তার সঙ্গে মার্কিন যুদ্ধবিমানের ছবিও জুড়ে দেওয়া হয়।

ওই বিজ্ঞাপনের বিষয়ে অবগত একজন মার্কিন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন, সেন্টকম এই বিজ্ঞাপন দিয়েছে। যদিও সেন্টকমের কাছে এ বিষয়ে জানতে চাইলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে ডেটিং অ্যাপে বিজ্ঞাপন দিয়ে ইরান ও তার প্রক্সিদের হুমকি দেওয়ার বিষয়টি হজম হয়নি মার্কিন কর্মকর্তাদের।

ওয়াশিংটন পোস্ট বলছে, টিন্ডার সবচেয়ে জনপ্রিয় ডেটিং অ্যাপ যুক্তরাষ্ট্রে। কিন্তু বেশ কয়েকজন কর্মকর্তা ও বিশেষজ্ঞ বলেছেন, এই প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিয়ে সতর্ক করা হলেও তা খুব বেশি মানুষের কাছে পৌঁছাবে না। উল্টো মার্কিন সামরিক বাহিনীর এমন কর্মকাণ্ডকে স্বাভাবিক ভুল বা অসলতা হিসেবে বর্ণনা করেছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১০

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১১

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১২

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৪

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৫

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৬

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৭

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৮

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

২০
X