মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বিমান জব্দের খেলায় সেনা হারাল যুক্তরাষ্ট্র

মার্কিন সেনা ও নৌ সদস্যরা। ছবি : সংগৃহীত
মার্কিন সেনা ও নৌ সদস্যরা। ছবি : সংগৃহীত

ইট মারলে পাটকেল খেতে হয়। হাতে কলমে এই প্রবাদের বাস্তবতা বুঝিয়ে দিল দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। সম্প্রতি দেশটি মার্কিন নৌবাহিনীর একজন নাবিককে আটক করেছে। এর কয়েকদিন আগেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ব্যক্তিগত বিমান জব্দ করে যুক্তরাষ্ট্র। তবে কী প্রতিশোধ নিতেই এমন কাণ্ড ঘটিয়েছে ভেনেজুয়েলা না কি এর পেছনে রয়েছে অন্য কোনো গল্প।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলায় ভ্রমণের সময় মার্কিন নৌবাহিনীর ওই সদস্যকে আটক করা হয়। এমন তথ্য নিশ্চিত করা হয়েছে মার্কিন সামরিক সদর দপ্তর পেন্টাগন থেকেও। বুধবার এ তথ্য নিশ্চিত করে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি জানান মার্কিন কর্তৃপক্ষ এ ব্যাপারে ভেনেজুয়েলা থেকে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করে যাচ্ছে।

আটককৃত মার্কিন সেনা দেশটিতে ব্যক্তিগত সফরে গিয়েছিলেন বলে নিশ্চিত করেছেন প্রতিরক্ষা কর্মকর্তারা। এ সময় বিদেশ ভ্রমণের জন্য প্রয়োজনীয় অনুমতিপত্রও তিনি সংগ্রহ করেননি বলে রয়টার্সকে জানান দুই মার্কিন প্রতিরক্ষা সূত্র। এমন এক সময় এই ঘটনা ঘটল যখন ভেনেজুয়েলার নির্বাচনকে কেন্দ্র করে পরাশক্তিগুলো প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর জয়কে প্রত্যাখ্যান করে আসছে।

এর আগে, সোমবার ডোমিনিকান রিপাবলিক থেকে মাদুরোর ব্যক্তিগত একটি বিমান জব্দ করে মার্কিন কর্তৃপক্ষ। তবে এ সময় বিমানটিতে মাদুরো ছিলেন না। বলা হচ্ছিল, বিমানটি মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে পরিচালনা করা হচ্ছিল।

গেল কয়েক বছরে বেশ কয়েকজন মার্কিন সামরিক সদস্য বিদেশ ভ্রমণের সময় আটক হয়েছেন। চলতি বছরের শুরুতে রাশিয়ায় প্রেমিকার সঙ্গে দেখা করতে যেয়ে আটক হন ৩৪ বছর বয়সী মার্কিন সেনাসদস্য গর্ডন ব্ল্যাক। জুনে তাকে তিন বছর নয় মাসের কারাদণ্ড দেন রুশ আদালত। গত বছর মার্কিন সেনাবাহিনীর সৈনিক ট্রাভিস কিংকে সীমান্ত অতিক্রম করার পর আটক করে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ায় ভ্রমণের সময় সামরিক বিভাজন রেখা অতিক্রম করার পর তাকে আটক করা হয়, যদিও পরবর্তীতে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১০

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১১

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১২

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৩

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৪

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৫

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৭

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৮

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৯

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

২০
X