মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

খালি গায়ে হাফ প্যান্টে বাইডেন, ছবি ভাইরাল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন খালি গায়ে হাফ প্যান্টে সমুদ্রসৈকতে ছুটি উপভোগ করছেন। সমুদ্রসৈকত থেকে ৮০ বছরের বাইডেনের উন্মুক্ত চেহারার ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। বাইডেনের এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মার্কিন সাংবাদিক এরিক গেলার। ইতোমধ্যে বাইডেনের এই ছবি ভাইরাল হয়েছে।

মার্কিন এই সাংবাদিকও ছুটি কাটাতে ওই সৈকতে গিয়েছিলেন। দূর থেকে বাইডেনের অবকাশযাপনের এই ছবি তুলে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে বিচ লুকে প্রেসিডেন্ট বাইডেনের ছবি শেয়ার করেন। তিনি লিখেছেন, রোহোবোথের সৈকতে প্রেসিডেন্ট বাইডেন একটা দারুণ ঝলমলে দিন উপভোগ করছেন।

রোববার ছিল ছুটির দিন। সৈকতে ছুটি কাটাতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের মানুষ। সেখানেই নীল রঙের শর্টস পরে শার্ট ছাড়া হাজির হন প্রেসিডেন্ট বাইডেন। চোখে কালো চশমা। মাথায় টুপিটি উলটো দিকে ঘোরানো। পায়ে ‘ম্যাচিং’ নীল রঙের টেনিস সু।

President Biden is enjoying a gorgeous beach day here in Rehoboth. pic.twitter.com/AZmhRHHf0Y

— Eric Geller (@ericgeller) July 30, 2023

দিনকয়েক আগেই ডেলাওয়্যারের রোহোবোথে স্ত্রী ফার্স্টলেডি জিল বাইডেনের সঙ্গে বাইডেনের একটি ছবি পোস্ট করেছিলেন হোয়াইট হাউসের প্রেস সচিব। তবে সেই ছবিতে বাইডেনের ঊর্ধ্বাঙ্গে পোশাক ছিল। নীল রঙের একটি পোলো টি-শার্ট পরেছিলেন জো বাইডেন। তবে, তার সাম্প্রতিক ছবিটি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেন রোহোবোথের সৈকতে ছুটি কাটাতে যাওয়া সাংবাদিক এরিক গেলার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১০

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১২

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৩

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৪

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৫

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৬

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৭

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৮

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৯

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

২০
X