কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ধেয়ে আসছে হারিকেন ‘হেলেন’, ভয়ংকর ঢেউয়ের সতর্কবার্তা

সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়। ছবি : সংগৃহীত
সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়। ছবি : সংগৃহীত

প্রচণ্ড শক্তি নিয়ে ধেয়ে আসছে হারিকেন হেলেন। এটি যুক্তরাষ্ট্রের প্যানহ্যান্ডেল অঞ্চলের দিকে এগিয়ে আসেছে। এরে প্রভাবে ভয়ংকর ঢেউয়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঝড়ের প্রভাবে অঞ্চলটিতে ভারি বৃষ্টি হচ্ছে। এতে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। এমনকি এর প্রভাবে ফ্লোরিডা বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া হারিকেনের প্রভাবে উপকূলীয় এলাকায় ভয়ংকর ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হারিকেনটি ক্যাটাগরি-৪ এ রূপ নিয়েছে। এর ফলে আশপাশে ১৩০ মিটার গতিবেগে বাতাস বইতে শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র জানিয়েছে, হারিকেনটির শক্তি আরও বাড়তে পারে। স্থানীয় সময় এটি শুক্রবার রাত ১১টার দিকে ফ্লোরিডায় আঘাত হানতে পারে।

হারিকেন কেন্দ্রটির পরিচালক মাইকেলে বেরিনান বলেন, স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ঝড়ের প্রভাবে প্রাণনাশের আশঙ্কা করা হয়েছে। এ ছাড়া এর ফলে কোথাও কোথাও ২০ ফুট ঢেউয়ের সৃষ্টি হতে পারে, যা প্রায় দোতলা ভবনের সমান।

তিনি জানান, উপকূলীয় অঞ্চলে হারিকেনের আঘাত হানার সময় কোনোভাবে সেখানে থাকা সম্ভব না। কেননা বিশাল ঢেউয়ের কারণে ভবন ধসে পড়তে পারে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, স্থানীয় সময় বিকাল ৫টায় এটি হারিকেন কেন্দ্র২০৯ কিলোমিটার পশ্চিমে ছিল। এর প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত বেড়েই চলেছে। ইতোমধ্যে জার্জিয়া, দক্ষিণ ক্যারোলিনা এবং মধ্যবর্তী ও পশ্চিম উত্তর ক্যারোলিনাতেও ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১০

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১১

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১২

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৩

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১৪

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১৫

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

১৬

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

১৭

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৮

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

১৯

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

২০
X