কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০৮:১৬ এএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০৮:১৮ এএম
অনলাইন সংস্করণ
নির্বাচনের ফল পাল্টানো

নিজেকে নির্দোষ দাবি ট্রাম্পের

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে করা মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে রাজধানী ওয়াশিংটন ডিসির একটি আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। এ নিয়ে গত চার মাসে ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে তৃতীয়বারের মতো আদালতে হাজিরা দিলেন ট্রাম্প।

আজ শুক্রবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এদিন নিউ জার্সির বাসভবন থেকে ব্যক্তিগত বিমানে চড়ে আদালতে হাজিরা দিতে আসেন ট্রাম্প। তিনি আদালতের পেছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেন। বিচারক তার বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানোর সময় তিনি নরম গলায় নিজেকে নির্দোষ দাবি করেন। এরপর এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৮ আগস্ট দিন ধার্য করেন বিচারক।

আদালত থেকে বেরিয়ে ভার্জিনিয়ার বিমানবন্দরে ট্রাম্প বলেন, ‘আপনি খেয়াল করলে দেখতে পারবেন, যা ঘটছে তা একজন রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে নিপীড়ন। আমেরিকায় এমনটা কখনোই হওয়ার কথা ছিল না।’

আরও পড়ুন : ট্রাস্পের বিরুদ্ধে আরও ৪ অভিযোগ, আদালতে তলব

এর আগে গত ১ আগস্ট মঙ্গলবার ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা, সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা এবং জনগণের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টাসহ চারটি অভিযোগ আনা হয়। ট্রাম্প ছাড়াও এ মামলায় আরও ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। তবে তাদের নাম উল্লেখ করা হয়নি।

এ মামলাসহ সাবেক এ মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এ নিয়ে তিনটি মামলা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয় নথি বেআইনিভাবে নিজের কাছে রেখে দেওয়া এবং সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করার অভিযোগে দুটি মামলা হয়।

মার্কিন বিচার বিভাগের পক্ষে ট্রাম্পের বিরুদ্ধে এই তদন্তের নেতৃত্ব দিচ্ছেন বিশেষ আইনজীবী জ্যাক স্মিথ। তিনি বলেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন জয়ী হন। তবে এ নির্বাচনের ফল পাল্টে দেওয়ার জন্য বেআইনি পথ বেছে নিয়েছিলেন ট্রাম্প। এ জন্য তিনি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সসহ রাজ্য ও কেন্দ্রীয় কর্মকর্তাদের চাপ দেন। এ ছাড়া তিনি ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য এবং মার্কিন গণতন্ত্রকে দুর্বল করতে ক্যাপিটল হিলের সহিংসতা উসকে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X