কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ১১:০৮ এএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

ট্রাস্পের বিরুদ্ধে আরও ৪ অভিযোগ, আদালতে তলব

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এ নিয়ে গত চার মাসের মধ্যে তৃতীয়বারের মতো ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হলেন তিনি।

গতকাল মঙ্গলবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

৪৫ পৃষ্ঠার অভিযোগপত্রে ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা, সরকারি কাজে বাধা ও বাধা দেওয়ার চেষ্টা এবং জনগণের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টাসহ চারটি অভিযোগ আনা হয়েছে। এ মামলায় আগামীকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) ট্রাম্পকে ওয়াশিংটনের একটি আদালতে তলব করা হয়েছে। ট্রাম্প ছাড়াও এ মামলায় আরও ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। তবে তাদের নাম উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন : নির্বাচনের বছর শুরু হবে ট্রাম্পের বিচার

গতকালের মামলাসহ সাবেক এ মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এ নিয়ে তিনটি মামলা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয় নথি বেআইনিভাবে নিজের কাছে রেখে দেওয়া এবং সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করার অভিযোগে দুটি মামলা হয়।

বিশেষ আইনজীবী জ্যাক স্মিথ বলেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন জয়ী হন। তবে এ নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা করেন ট্রাম্প। এ জন্য তিনি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সসহ রাজ্য ও কেন্দ্রীয় কর্মকর্তাদের চাপ দেন। এ ছাড়া তিনি ক্ষমতা আকড়ে ধরে রাখার জন্য এবং মার্কিন গণতন্ত্রকে দুর্বল করতে ক্যাপিটল হিলের সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১০

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১১

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১৩

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১৪

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১৫

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১৬

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১৭

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৮

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১৯

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

২০
X