কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিভিন্ন দেশে গুপ্তচর চেয়ে সিআইএর বিজ্ঞাপন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আওতাধীন একটি বেসামরিক গোয়েন্দা সংস্থা সিআইএ। এর কাজ সাধারণত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং উচ্চপদস্থ নীতিনির্ধারকদের কাছে গোয়েন্দা তথ্য সরবরাহ করা। এই সংস্থাটি সম্প্রতি একটি নতুন বিজ্ঞাপন প্রকাশ করেছে, যেখানে গুপ্তচর হিসেবে নিয়োগের জন্য আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (২ অক্টোবর) বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, লিঙ্কডইনে। পাশাপাশি তা ডার্ক ওয়েবেও ছাড়া হয়েছে বিজ্ঞাপনটি।

এ বিজ্ঞাপনের মাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। প্রকাশ করা এসব বার্তায় গোয়েন্দা সংস্থাটির সঙ্গে নিরাপদে যোগাযোগের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে আগ্রহী ব্যক্তিদের নাম, স্থান ও যোগাযোগের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে বলে জানা গেছে।

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া থেকেও গুপ্তচর সংগ্রহের জন্য একই ধরনের প্রচারণা শুরু করেছিল সিআইএ। এতে সাফল্য পাওয়া গেছে বলে জানায় মার্কিন গোয়েন্দা সংস্থাটি। সিআইএর একজন মুখপাত্র বিবৃতিতে বলেন, তারা অন্যান্য কর্তৃত্ববাদী দেশের মানুষদের নিশ্চিত করতে চায়, এ নিয়ে তাদের ব্যবসার দরজা খোলা।

জানা যায়, সিআইএ চীন, ইরান ও উত্তর কোরিয়া থেকে গুপ্তচর নিয়োগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দেয়। নিয়োগ সংক্রান্ত কিছু বার্তা মান্দারিন, ফরাসি ও কোরীয় ভাষায় তারা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে প্রকাশ করেছে বলে জানা যায়। বুধবার প্রকাশ করা এসব বার্তায় গোয়েন্দা সংস্থাটির সঙ্গে নিরাপদে যোগাযোগের নির্দেশনা দেওয়া হয়েছে।

সিআইএর এ নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সিউলের হানকুক ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের আন্তর্জাতিক রাজনীতির সহযোগী অধ্যাপক ম্যাসন রিচি জানান, ইউটিউব বা অন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এ ধরনের নিয়োগ প্রচেষ্টাটি মূলত এটিই প্রথম বলে ধারণা করছেন। তিনি আরও জানান, অন্তত কোরিয়ায় এমনটি হয়েছে বলে তার জানা নেই।

এ পদ্ধতিতে রাশিয়ার ক্ষেত্রে সফল হওয়ায় তারা আবার এমনটি করছে বলে মনে হচ্ছে। কিন্তু এটা উত্তর কোরিয়ায় কতটা কার্যকর হবে, সে বিষয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ দেশটির অধিকাংশ মানুষের ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই বলে জানায় এই অধ্যাপক।

তবে অধ্যাপক রিচির ধারণা, যুক্তরাষ্ট্র সম্ভবত উত্তর কোরিয়ার সেসব ব্যবসায়ীকে নিশানা করছে, যারা অনানুষ্ঠানিকভাবে সীমান্ত পাড়ি দিয়ে চীনে প্রবেশ করতে পারেন। এতে করে তারা সম্ভবত ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কে প্রবেশের সুযোগ পান। সিআইএর উপপরিচালক ডেভিড কোহেন ব্লুমবার্গকে এ নিয়ে জানান, চীনে বিপুলসংখ্যক মানুষের তথ্যে প্রবেশের সুযোগ রয়েছে, যারা প্রেসিডেন্ট শি জিনপিং সরকারের প্রতি অসন্তুষ্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

১০

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

১১

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

১২

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

১৩

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

১৪

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

১৫

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

১৬

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

১৭

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৮

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১৯

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

২০
X