কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড়ের কবল থেকে যেভাবে প্রাণে বাঁচলেন বিমানের যাত্রীরা

এগিয়ে আসছে হারিকেন মিল্টন। প্রতীকী ছবি
এগিয়ে আসছে হারিকেন মিল্টন। প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী হারিকেন মিল্টন। স্থানীয় সময় বুধবার (৯ অক্টোবর) গভীর রাতে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। বর্তমানে ক্যাটাগরি-৪ হারিকেন রূপ নিয়েছে মিল্টন। এরই মধ্যে একটি বিমান ঘূর্ণিঝড় মিল্টনের কবলে পড়েছিল।

বিমানটি রীতিমতো ঘূর্ণিঝড়ে কেন্দ্রে পৌঁছে গিয়েছিল। কিন্তু সেখান থেকেই অবিশ্বাস্যভাবে বেঁচে ফিরেছেন প্লেনের যাত্রীরা।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, হারিকেন মিল্টনের তথ্য সংগ্রহে এর ভেতর বিমান নিয়ে প্রবেশ করেছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টারের কয়েকজন কর্মী। তারা ২৭০ কিলোমিটার বাতাসের গতিকে পাশ কাটিয়ে হারিকেন মিল্টনের একেবারে কেন্দ্রে চলে গিয়েছিলেন। তখন বাতাসের ধাক্কায় প্রবল ঝাঁকুনি খাচ্ছিল বিমানটি।

তবে শেষ পর্যন্ত নিরাপদেই বেঁচে ফিরেছেন ওই বিমানের যাত্রীরা। এমন দুঃসাহসী অভিযান চালানো বিজ্ঞানীরা হারিকেন হান্টার হিসেবে পরিচিত। তারা সামুদ্রিক ঝড়ের খুব কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। এদিকে শক্তিশালী ঘূর্ণিঝড় মিল্টনের প্রভাবে জীবন-হুমকি সৃষ্টিকারী প্রভাব তৈরি হওয়ার শঙ্কা করছেন মার্কিন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১০

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১১

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১২

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৩

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৪

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৫

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৬

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৭

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৮

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৯

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

২০
X