বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের প্রস্তাব ফিরিয়ে দিল দুই মুসলিম রাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

লেবানন নিয়ে কূটকৌশলে মেতেছে যুক্তরাষ্ট্র। তবে তাদের সেই প্রচেষ্টা ঠেকিয়ে দিতে জোটবদ্ধ হয়েছে দুই মুসলিম রাষ্ট্র।

যুক্তরাষ্ট্র চাইছে, লেবাননে নির্বাচন অনুষ্ঠিত হোক। এভাবে প্রতিরোধ যোদ্ধাদের রাজনৈতিকভাবে উৎখাতের ষড়যন্ত্রে মেতেছে ওয়াশিংটন।

প্রায় দুই সপ্তাহ ধরে লেবাননে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এতে দেশটির শীর্ষ নেতৃত্বের অনেকেই প্রাণ হারিয়েছেন। তবে যুক্তরাষ্ট্র কৌশলে প্রতিরোধ যোদ্ধাদের রাজনৈতিকভাবে মোকাবিলার প্রস্তাব দিয়েছে। অবশ্য তাতে বাঁধ সেধেছে কিছু আরব দেশ। তারা বলছে, এ ধরনের পরিকল্পনা অবাস্তব, এমনিক বিপজ্জনকও।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিটের বরাতে ওই খবর প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। মার্কিন ও আরব কর্মকর্তাদের উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে কাতার, মিসর ও সৌদি আরবের নেতাদের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। লেবাননে নতুন একটি প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তাব দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি চাইছেন, তার এমন প্রস্তাবে আরব নেতারা সমর্থন করুক। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক অচলাবস্থা নিরসনে এটাই উকৃষ্ট সমাধান বলে মনে করছে ওয়াশিংটন। এমন প্রস্তাবে সৌদি সমর্থন করলেও পিছু হটেছে কাতার ও মিসর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১০

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১১

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১২

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৩

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৪

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৫

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৬

পর্তুগালের একাদশ ঘোষণা

১৭

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৮

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৯

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

২০
X