কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ১২:১১ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

আর্লি ব্যালটে জর্জিয়ার নতুন রেকর্ড

আর্লি ব্যালটে একটি কেন্দ্রে ভোটারদের সিরিয়াল। পুরোনো ছবি
আর্লি ব্যালটে একটি কেন্দ্রে ভোটারদের সিরিয়াল। পুরোনো ছবি

নির্বাচনের আমেজ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে। দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যে আর্লি ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে নতুন রেকর্ড গড়েছে জর্জিয়া।

বুধবার (১৬ অক্টোবর) ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আর্লি ব্যালট মূলত নির্বাচনের নির্ধারিত নিদের আগে নির্দিষ্ট দিনে বুথে গিয়ে ভোট দেওয়ার সুবিধা। গত নির্বাচনে এ অঙ্গরাজ্যে এক লাখ ৩৬ হাজার আর্লি ব্যালটের ভোটার ছিলেন, যা এবার বেড়ে দুই লাখ ৫২ হাজারে গিয়ে ঠেকেছে। স্থানীয় সময় মঙ্গলবারে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাষ্ট্রেই সুং স্টেট হলো জর্জিয়া। মার্কিন নির্বাচনে কিছু রাজ রিপাবলিকানদের প্রধান্য থাকে আবার কিছু রাজ্যে ডেমোক্র্যাটদের আধিক্য থাকে। অবার কিছু রাজ্য আছে যেগুলো যেকোনো দিকে যেতে পারে। এসব রাজ্যকে সুইং স্টেট বলা হয়। আর সুইং স্টেটই মূলত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নির্ধারণ করে দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে জর্জিয়ার নির্বাচনী কর্মকর্তা গ্যাব্রিয়েল স্টার্লিং জানান, আর্লি ব্যালটে অসাধারণ ভোট হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভোটারদের কোথাও কোথাও ঘণ্টাখানেক লাইনের দাঁড়িয়ে থাকতে হয়েছে। আবার কোথাও কোথাও দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ভোট দিয়েছেন ভোটাররা।

জর্জিয়ায় যখন নির্বাচনী প্রচার চলছে ঠিক তখন ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিস ডেট্রয়েটে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রয়েছেন। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আটলান্টায় প্রচারে ব্যস্ত সময় পার করছেন।

একটি রেডিও সাক্ষাৎকারে কমলা হ্যারিস বলেন, তিনি পুলিশ সংস্কার এবং অপরাধের তালিকা থেকে মারিজুয়ানাকে বাদ দেবেন। এ ছাড়া স্থানীয় সময় বুধবার তিনি ফক্স নিউজে সাক্ষাৎকার দেবেন।

অন্যদিকে আটলান্টায় নারীদের একটি ইভেন্টে যোগ দিয়েছেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, নিম্নআয়ের মানুষের জন্য কর ছাড় দেনে তিনি। বর্তমান কর কাঠামো ন্যায্য নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X