কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৭:২৭ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন নির্বাচনে ‘ট্রাম্প কার্ড’ খেললেন ইলন মাস্ক

ট্রাম্পকে সমর্থনে নির্বাচনী প্রচারণায় ইলন মাস্ক। ছবি : এপি
ট্রাম্পকে সমর্থনে নির্বাচনী প্রচারণায় ইলন মাস্ক। ছবি : এপি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয় ঘোষণার পরপর ইলন মাস্ককে নতুন ‘তারকা’ হিসেবে আখ্যায়িত করেছেন, যা ইঙ্গিত দিচ্ছে, প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক রিপাবলিকান রাজনীতিতে নতুন ভূমিকা রাখতে পারেন। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, মাস্ক শুধু একজন উদ্ভাবক নন বরং তিনি একজন ‘বিস্ময়কর’ ব্যক্তি, যিনি যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎকে আরও সমৃদ্ধ করতে পারেন।

বক্তব্যে তিনি মাস্ককে নিয়ে স্মৃতিচারণও করেন—একবার স্পেসএক্স রকেটের ভিডিও দেখার সময় তিনি মাস্ককে ৪০ মিনিট ধরে আটকে রেখেছিলেন, যা ছিল উভয়ের জন্যই একটি স্মরণীয় মুহূর্ত।

বক্তব্যে ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন, যদিও আনুষ্ঠানিকভাবে তার প্রয়োজনীয় ইলেক্টোরাল কলেজ ভোট নিশ্চিত হয়নি। তিনি বলেন, ‘দেশের রোগ মুক্তিতে সাহায্য করতে যাচ্ছি। এটি হবে আমেরিকার স্বর্ণযুগ।’ তার ভাষায়, ‘এই বিজয় আমেরিকান জনগণের জন্য একটি দুর্দান্ত সুযোগ, যা আমাদের আমেরিকাকে আবারও মহান রাষ্ট্রে পরিণত করবে।’

এদিকে বিজয় ঘোষণার পর ট্রাম্পের এ মন্তব্য বিশ্লেষকদের কাছে ইঙ্গিত বহন করে, তিনি ইলন মাস্কের মতো প্রভাবশালী ব্যক্তিত্বকে নিজের রাজনৈতিক শক্তিতে পরিণত করতে চাইছেন।

তবে, প্রশ্ন থেকে যায়—এবারের নির্বাচনে ট্রাম্প জিতলেও, ভবিষ্যতে রিপাবলিকান পার্টির হাল ধরবেন কে? মাস্কের মতো উদ্ভাবক কি নতুন প্রজন্মের জন্য নেতৃত্বের এক বিশেষ প্রতীক হয়ে উঠতে পারেন?

সূত্র : এনবিসি নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

১০

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

১১

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

১২

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

১৩

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

১৪

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

১৫

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

১৬

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

১৮

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

১৯

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

২০
X