কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০৪:১৯ এএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ট্রাম্পের ফোন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় ট্রাম্প মাহমুদ আব্বাসকে বলেছেন যুদ্ধ বন্ধ করতে কাজ করবেন তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

মাহমুদ আব্বাস বলেছেন, তিনি আন্তর্জাতিক বৈধতার ওপর ভিত্তি করে একটি ন্যায়সঙ্গত ও সর্বাত্মক শান্তি অর্জনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত। জবাবে ট্রাম্প আব্বাসকে বলেছেন, তিনিও ‘যুদ্ধ বন্ধ করতে কাজ করবেন’ এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রচারের জন্য ফিলিস্তিনি নেতাসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কাজ করতে আগ্রহী।

চলতি সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ট্রাম্প। এই জয়ে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন মাহমুদ আব্বাস। হোয়াইট হাউসে তার দ্বিতীয় মেয়াদে সফল হওয়ার জন্য শুভকামনা জানিয়েছেন মাহমুদ আব্বাস।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দক্ষিণে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। এর জবাবে সেদিন থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি হামলায় ইতোমধ্যে অবরুদ্ধ ছোট্ট এই উপত্যকায় ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তাদের বেশিরভাগ নারী ও শিশু।

এদিকে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ এখন আর শুধু গাজা উপত্যকায় সীমাবদ্ধ নেই। হামাসের মিত্র হিজবুল্লাহকে দমনের নামে এই যুদ্ধ লেবানন পর্যন্ত বিস্তৃত করেছে নেতানিয়াহু সরকার। এরই মধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের ক্লাস নিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন বিআরটিএর পরিচালকের

হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

নবনিযুক্ত উপাচার্যের কর্মযজ্ঞে শাবিপ্রবি

টঙ্গীতে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনি, অজ্ঞাত যুবকের মৃত্যু

জামায়াতের অধিকাংশ এমপি জাফর ইকবালের মতো: রাশেদ খাঁন

চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা

প্রধান শিক্ষিকার বিরুদ্ধে গুরুতর ১১ অভিযোগ

ঘূর্ণিঝড়ে ঘর হারানো বৃদ্ধার বসবাস খোলা আকাশের নিচে 

সড়কের পাশে রক্তাক্ত বৃদ্ধকে ফেলার সময় মাইক্রোচালক আটক

১০

কৃষক কবির হোসেনের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

১১

নতুন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ সামনে আনল উত্তর কোরিয়া

১২

২ ম্যাচ শেষে নকআউটের পথে যেসব দল

১৩

এই সিনেটররা আমার কাজ কঠিন করে তুলেছেন: ট্রাম্প

১৪

জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ

১৫

অবশেষে যমজ কন্যা সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন রিনা

১৬

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

১৭

বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের কাতারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

১৮

কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া

১৯

বিছানাবন্দি বৃদ্ধা ছামিনার জীবনে নতুন আলো

২০
X