কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ১০:৩৮ এএম
অনলাইন সংস্করণ

গুরুতর মামলা থেকে রেহাই পেলেন ট্রাম্প

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

গুরুতর মামলা থেকে রেহাই পেয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনে জালিয়াতির মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, একজন ফেডারেল বিচারক ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি বড় মামলা খারিজ করেছেন। এ মামলায় তার বিরুদ্ধে অবৈধভাবে ২০২০ সালের নির্বাচন বাতিল করতে চেয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছিল।

ট্রাম্পের বিরুদ্ধে এ ফৌজদারি মামলাটি এনেছেন বিশেষ প্রসিকিউটর জ্যাক স্মিথ। তিনি বিচার বিভাগের নীতির উদ্ধৃতি দিয়ে মামলা প্রত্যাহারের আবেদন করেন। এ নীতি অনুসারে বর্তমান প্রেসিডেন্টের বিচারকে নিষিদ্ধ করা হয়েছে।

স্মিথের এ আবেদনের পর বিচারক তানিয়া চুটকান কোনো পর্যবেক্ষণ ছাড়াই মামলাটি খারিজ করে দিয়েছেন। ফলে তিনি দ্বিতীয় মেয়াদে শাসনকাল শেষ করলে তার বিরুদ্ধে পুনরায় এসব মামলা দাখিল করা যাবে।

বিবিসি জানিয়েছে, স্মিথ এ ছাড়াও ট্রাম্পের বিরুদ্ধে গোপন নথির মামলা খারিজের আবেদন করেছেন। উভয় ক্ষেত্রেই ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।

নির্বাচনী মামলার বিষয়ে স্মিথ লিখেন, মার্কিন বিচার বিভাগের দীর্ঘদিনের অবস্থান ছিল যে সংবিধান অনুসারে ফেডারেল ও অপরাধমূলক কার্যক্রমে প্রেসিডেন্টের বিচার কার্যক্রমকে নিষিদ্ধ করে। এছাড়া ছয় পৃষ্ঠার মন্তব্যে স্মিথ আরও লেখেন, এই ফলাফল আসামির বিরুদ্ধে মামলার যোগ্যতা বা শক্তির উপর ভিত্তি করে নয়।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট ২০২০ সালের নির্বাচনে জর্জিয়া রাজ্যের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে জর্জিয়ায় মামলা হয়। মামলায় তাকেসহ ১৮ জনকে অভিযুক্ত করা হয়। এ ঘটনায় ফুল্টন কাউন্টি গ্র্যান্ড জুরি বোর্ড ৪১টি অভিযোগপত্র ইস্যু করে। এটি চলতি বছরে ট্রাম্পের বিরুদ্ধে চতুর্থ মামলা। তবে সব মামলায় নিজেকে নির্দোষ দাবি করে আসছেন ট্রাম্প।

মামলায় অভিযুক্তদের মধ্যে ট্রাম্পের সাবেক আইনজীবী রুডি গিউলিয়ানি, হোয়াইট হাউসের সাবেক চিফ অব স্টাফ মার্ক মেডোস, হোয়াইট হাউসের সাবেক আইনজীবী জন ইস্টম্যান ও সাবেক বিচার বিভাগের কর্মকর্তা জেফরি ক্লার্ক রয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা সম্মিলিতভাবে জেনেশুনে ও ইচ্ছাকৃতভাবে নির্বাচনের ফলাফল ট্রাম্পের পক্ষে পাল্টে দেওয়ার বেআইনি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

অবশেষে যমজ কন্যা সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন রিনা

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের কাতারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া

বিছানাবন্দি বৃদ্ধা ছামিনার জীবনে নতুন আলো

চাঁদাবাজি-লুটপাট মামলায় বিএনপি নেতা-ছেলে কারাগারে

ইংল্যান্ডকে রুখে দেওয়া ঘানার সেই গোলকিপারের ক্লাব পাবে ৩ কোটি টাকা

সেশনজট নিরসনের দাবিতে রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা

আ.লীগের সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা 

১০

হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেশিয়া চিকিৎসকের অভাবে অপারেশন বন্ধ

১১

ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

১২

রাবিতে তহবিল বণ্টনে নতুন নীতি / প্রশাসকদের নয়, গবেষকদের অগ্রাধিকার

১৩

ইসলামপুরে উচ্ছেদ অভিযান, আদালতের আদেশে ফিরে পেল মাদ্রাসার জমি

১৪

সৌদি বাদশাহের খরচে ওমরাহের সুযোগ পাবেন ১০০০ জন

১৫

নকল পেলে শিক্ষার্থীর পাশাপাশি কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

১৬

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে ধস

১৭

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী 

১৮

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

১৯

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

২০
X