কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ১২:১৩ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বজুড়ে আবারও বাড়ছে করোনা সংক্রমণের হার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিশ্বজুড়ে আবারও বেড়েছে করোনা ভাইরাসের সংক্রমণের হার। গত এক মাসে হঠাৎ করে করোনার সংক্রমণ বেড়েছে ৮০ শতাংশ। এতে নড়েচড়ে বসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শুক্রবার (১১ আগস্ট) ডব্লিউএইচওর পক্ষ থেকে জানানো হয়, গত ১০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত বিশ্বে ১৫ লাখ মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। যা আগের ২৮ দিনের তুলনায় ৮০ শতাংশ বেশি। খবর ইউএস নিউজের।

তবে এই সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৫০০ জনের; যা আগের ২৮ দিনের তুলনায় ৫৭ শতাংশ কম।

ডব্লিউএইচওর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে। এসব দেশে সংক্রমণ ১৩৭ শতাংশ বেড়ে গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জাপানসহ উত্তর গোলার্ধের দেশগুলোতে।

উদ্ভূত পরিস্থিতিতে দেশগুলোকে করোনার টিকা প্রক্রিয়াকে আরও গতিশীল করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১০

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১১

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১২

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৩

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৪

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৬

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৭

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৮

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৯

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

২০
X