কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ
নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ

বিদায়ের আগেই গাজায় যুদ্ধবিরতি চান বাইডেন

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি দ্রুত কার্যকরের আহ্বান জানিয়েছেন। রোববার (১২ জানুয়ারি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে তিনি এই আহ্বান জানান। খবর রয়টার্স।

বাইডেনের কার্যালয় থেকে জানানো হয়েছে, তিনি গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা এবং চুক্তির আওতায় জিম্মিদের মুক্তি ও মানবিক সহায়তা বাড়ানোর ওপর জোর দিয়েছেন। যুদ্ধবিরতি হলে মানবিক সহায়তা সহজে পাঠানো সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি।

নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়, তিনি চুক্তি আলোচনার অগ্রগতি তুলে ধরেন এবং দোহায় কাতারের সঙ্গে আলোচনা পরিচালনার জন্য প্রতিনিধিদের নির্দেশনার বিষয়ে বাইডেনকে জানান।

এর এক দিন আগে ইসরায়েলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলকে দোহায় পাঠানো হয় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে আলোচনার জন্য। মোসাদ ও শিন বেতের প্রধানদের নেতৃত্বে এই দল যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির আলোচনায় অংশ নিচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর শুরু হওয়া গাজা যুদ্ধে ইসরায়েলে ১,২১০ জন নিহত হন। পাল্টা হামলায় গাজায় ৪৬ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এদিকে বাইডেন চান, তার প্রশাসনের মেয়াদ শেষ হওয়ার আগেই এই সংঘাতের সমাধান হোক। অন্যদিকে, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে সতর্ক করেছেন, জিম্মি মুক্তি না দিলে পরিস্থিতি ভয়াবহ হবে।

অপরদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এ ছাড়া ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে একটি মামলা চলছে।

যুদ্ধবিরতি ও চুক্তি বাস্তবায়ন গাজা সংকট নিরসনে সম্প্রতি এই আহ্বানকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১০

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১১

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১২

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৩

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৪

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১৫

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৬

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১৭

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১৮

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৯

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

২০
X