কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের জন্য রেখে যাওয়া বাইডেনের চিঠিতে কী লেখা ছিল

বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের রেখে যাওয়া চিঠি হাতে ডেনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের রেখে যাওয়া চিঠি হাতে ডেনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ওভাল অফিসের রেজোলিউট ডেস্কে গিয়ে বসলেন দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব বুঝে নেওয়া রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। এসময় ডেস্কের ড্রয়ারে একটি চিঠি পান তিনি। ট্রাম্পের জন্য এই চিঠি লিখে গিয়েছিলেন সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে— প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ওভাল অফিসে রেজোলিউট ডেস্কে বসে নির্বাহী আদেশে স্বাক্ষর করছিলেন, তখন তার পূর্বসূরি জো বাইডেনের রেখে যাওয়া একটি চিঠি খুঁজে পান। চিঠিটি একটি সাদা খামে ছিল, যেখানে লেখা ছিল ‘৪৭’।

আমেরিকান রাজনীতিতে এটি দীর্ঘদিনের একটি প্রথা, যেখানে বিদায়ী প্রেসিডেন্ট তার উত্তরসূরির জন্য একটি ব্যক্তিগত বার্তা রেখে যান। ওই চিঠিতে কী লেখা ছিল? এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জো বাইডেন স্প্যানিশ ভাষায় সংক্ষিপ্তভাবে মন্তব্য করেন। যার অর্থ— ‘এটা তার এবং আমার মধ্যে থাক।’

তবে, ট্রাম্প সাংবাদিকদের বলেন, সোমবার সন্ধ্যায় চিঠিটি খুলেছিলেন এবং জনসমক্ষে প্রকাশ করার কথা ভাবছিলেন তিনি। চিঠিতে বাইডেন ট্রাম্পকে তার মেয়াদ উপভোগ করার পরামর্শ দিয়েছেন এবং প্রেসিডেন্ট পদের গুরুত্বের ওপর জোর দিয়েছেন বলে জানান দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা ট্রাম্প। ট্রাম্প বলেন, এটি খুব সুন্দর একটি চিঠি ছিল। মূলত একটি অনুপ্রেরণামূলক ঘরানার চিঠি। লেখা ছিল, ‘উপভোগ করুন। ভালো কাজ করে যান। সবচেয়ে বড় কথা, এ পদটি খুবই গুরুত্বপূর্ণ।’

এই চিঠি বিনিময়ের প্রথা শুরু হয়েছিল ১৯৮৯ সালে তাৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের মাধ্যমে। তিনি তার উত্তরসূরি জর্জ এইচ ডব্লিউ বুশের জন্য একটি মজার নোট লিখেছিলেন। এর পর থেকেই প্রত্যেক বিদায়ী প্রেসিডেন্ট তার উত্তরসূরির জন্য ব্যক্তিগত বার্তা রেখে যান।

সাধারণত উত্তরসূরির জন্য লেখা এ চিঠিতে ভালোবাসা, শুভকামনা এবং প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা শেয়ার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা আব্বাস সুস্থ হয়ে উঠছেন, নিচ্ছেন পায়ের থেরাপি

যবিপ্রবিতে নতুন উপ-উপাচার্যের যোগদান

নিখোঁজ বৃদ্ধের লাশ ভাসছিল পুকুরে

স্বামীকে গলা কেটে হত্যা করল স্ত্রী 

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, কবে ও কীভাবে বাস্তবায়ন?

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই 

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

বজ্রপাতে দিনমজুর নিহত, আহত ২

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী

জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

১০

ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা, দুজনকে ফেরত পাঠাল বিজিবি

১১

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

১২

তরুণদের মাঝে ক্যানসার বৃদ্ধির ‘মূল কারণ’ আবিষ্কার

১৩

অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

১৪

ডি-নথি চালু ও মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন জবি উপাচার্য

১৫

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১৬

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

১৭

৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪

১৮

সুস্থ দেশ-জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার বিকল্প নেই: অধ্যাপক ড. মজিবুল হক

১৯

কার‍া খেলবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল জানাল সুপারকম্পিউটার

২০
X