কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৫ এএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৯ এএম
অনলাইন সংস্করণ

অতঃপর শুল্ক আরোপে পিছু হটলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসন ও মাদক পাচার ঠেকাতে দেশ দুটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে শুল্ক আরোপের ঘোষণার পর বিশ্বে স্টক মার্কেটে মন্দা দেখা দেয়। শুধু তাই নয়, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। তবে, ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম শুল্ক স্থগিত করার বিষয়ে সমঝোতায় আসেন।

ট্রাম্প জানিয়েছেন, মেক্সিকো ১০ হাজার সেনা পাঠানোর জন্য রাজি হয়েছে। কানাডাও নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেবে। এছাড়া, মেক্সিকো ও কানাডা ফেনটানিলের মতো মাদক পাচার ঠেকাতে সহযোগিতা করবে।

ট্রাম্প বলেন, শুল্ক আরোপ নিয়ে চূড়ান্ত চুক্তির জন্য আলোচনা চলবে। তিনি চীনের সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আলোচনা করবেন, যাতে নতুন শুল্ক আরোপ এড়ানো যায়।

কানাডা, চীন ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের বড় তিনটি বাণিজ্যিক অংশীদার। গত শনিবার কানাডা, মেক্সিকো ও চীনা পণ্যে শুল্ক আরোপের আদেশ দেন ট্রাম্প। শনিবার এ-সংক্রান্ত তিনটি পৃথক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। এ আদেশ স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হওয়ার কথা ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

১০

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

১১

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১২

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১৩

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১৪

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১৫

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১৬

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৭

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৮

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৯

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

২০
X