কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

এবার যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষ, প্রাণে বাঁচলেন যাত্রীরা

দুর্ঘটনাকবলিত দুই বিমান। ছবি : সংগৃহীত
দুর্ঘটনাকবলিত দুই বিমান। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে এবার দুই বিমানের সংঘর্ষ হয়েছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন কয়েক’শ যাত্রী।

বুধবার (০৫ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে টারমাকে দুটি বিমানের সংঘর্ষ হয়েছে। জাপান এয়ারলাইন্সের একটি বিমানের সঙ্গে ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানের লেজের অংশে ধাক্কা লাগে। এ সময় জাপান এয়ারলাইন্সের বিমানে ১৮৫ জন এবং ডেল্টার বিমানে ১৪২ জন যাত্রী ছিলেন।

সিয়াটল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ১৭ মিনিটে এ সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর দুই বিমানের সকল যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়েছে। এতে কোনো যাত্রী বা কেউ আহত হননি।

বিমানের এক যাত্রী বার্তাসংস্থা এপিকে জানান, সংঘর্ষের সময় ব্মিানটি কিছুটা কেঁপে ওঠে। এ সময় বিমানের লেজের অংশে অপর বিমান ধাক্কা লাগে। পরে যাত্রীদের বাসে করে টার্মিনালে ফেরত আনা হয়েছে।

জাপান এয়ারলাইন্স জানিয়েছে, তাদের একটি বোয়িং ৭৮৭ বিমান নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি পার্কিংয়ে যাওয়ার সময় ডেল্টার বিমানের লেজের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বিমানে ১৮৫ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। তবে তারা কেউ হতাহত হয়নি।

ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে, তাদের বিমানটি বিমানবন্দরে বরফ অপসারণের জন্য অপেক্ষা করছিল। এ সময় জাপান এয়ারলাইন্সের বিমানটির ডানার সঙ্গে তাদের বিমানের লেজের অংশে ধাক্কা লাগে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যাক্সি লেনে দুর্ঘটনা ঘটায় বিমানবন্দরের কার্যক্রমে তেমন কোনো প্রভাব পড়েনি। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন তদন্ত কমিটি গঠন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরবঙ্গের শিল্পায়ন ও বাজার সম্প্রসারণে দেশবন্ধু গ্রুপের কার্যক্রম জোরদার

জামায়াত এমপির প্রকল্প বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ

ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প

চট্টগ্রামে গ্যাস পাইপলাইন ফেটে আগুন

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে শিশু জেরিন

বিশ্বকাপ থেকে বিদায়ের পরই স্কটল্যান্ড কোচের পদত্যাগ

ঝড়-বজ্রপাতের আগে এই ৫ কাজ করতে ভুলবেন না

পদ্মার চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

১০ জেলায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি

১০

কুমিল্লার প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার

১১

খোলা আকাশই একমাত্র ছাদ, ১৪ দিন ধ‌রে শূন্যরেখায় তিন যুবক‌

১২

ঢাকা বিভাগীয় কমিশনার হলেন মনিরুজ্জামান মিঞা

১৩

সিলেটের নতুন ডিসি রেজা হাসান

১৪

নকআউট উত্তেজনা শুরু  / এক নজরে শেষ ৩২-এ কে কার মুখোমুখি

১৫

জুলাই থেকে শিক্ষক নিয়োগ শুরু: শিক্ষামন্ত্রী

১৬

ঋণ পরিশোধের সময় স্বেচ্ছায় অতিরিক্ত দান কি সুদ?

১৭

গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৮

ভাইভা দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

১৯

‘নুজসাতের মৃত্যুর আগে সাকিনের সঙ্গে ৪ বার কথা, তিন মাসে ১১৮ কল’

২০
X