বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নতুন বিল পাস

সীমান্তে অবৈধ অভিবাসীরা। ছবি : সংগৃহীত
সীমান্তে অবৈধ অভিবাসীরা। ছবি : সংগৃহীত

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই অভিবাসীদের তাড়াতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আরও একটি বিল পাস করা হয়েছে।

সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভস বৃহস্পতিবার একটি বিল পাস করা হয়েছে। এটিতে বর্ডার পেট্রোল থেকে পালিয়ে যাওয়া অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

‘এজেন্ট রাউল গনজালেজ অফিসার সেফটি অ্যাক্ট’ নামে পরিচিত এবং এটি ২৬৪-১৫৫ ভোটে পাস হয়েছে। এই আইনের মাধ্যমে অবৈধ অভিবাসীদের জবাবদিহি করা হবে, বিশেষ করে যারা যানবাহন চালানোর সময় ফেডারেল অফিসারদের এড়িয়ে চলার চেষ্টা করে অপরাধ সংঘটিত করে।

হাউস স্পিকার মাইক জনসন বলেন, যারা অবৈধভাবে আমাদের সীমান্ত অতিক্রম করে এবং আমাদের অফিসারদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলে তাদের কঠোর অপরাধমূলক ও অভিবাসন শাস্তির মুখোমুখি হতে হবে। বিলে এ বিষয়ে কঠোর বার্তা দেওয়া হয়েছে।

বর্ডার পেট্রোল এজেন্ট রাউল গনজালেজের নামে বিলটির নামকরণ করা হয়েছে। তিনি ২০২২ সালে টেক্সাস রাজ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারী অভিবাসীদের তাড়া করার সময় দুর্ঘটনায় নিহত হন।

বিল অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সীমান্ত থেকে ১০০ মাইলের (১৬১ কিলোমিটার) মধ্যে গাড়ি চালানোর সময় যদি কেউ ইচ্ছাকৃতভাবে বর্ডার পেট্রোল বা আইন প্রয়োগকারী সংস্থাকে এড়িয়ে চলে তাদের জেল, জরিমানা এবং দেশ থেকে বের করে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

১০

‘আমরা সবাই মেসিকে মিস করব’

১১

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

১২

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

১৩

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

১৪

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

১৫

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

১৬

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

১৭

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

১৮

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

১৯

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

২০
X