কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৬ এএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্প সীমা ছাড়িয়েছেন? জরিপ কী বলছে

ট্রাম্পের জনপ্রিয়তা
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এক মাসেই কেন্দ্রীয় প্রশাসনে ব্যাপক সংস্কার আনার চেষ্টা করেছেন। একইসঙ্গে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। তবে সম্প্রতি ওয়াশিংটন পোস্ট ও ইপসোসের জরিপে দেখা গেছে, ৫৭ শতাংশ মার্কিনি মনে করছেন, তিনি তার ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছেন।

জরিপ অনুযায়ী, ট্রাম্পকে সমর্থন করছেন ৪৫ শতাংশ মার্কিনি। অন্যদিকে ৫৩ শতাংশ সমর্থন করছেন না। ট্রাম্পের প্রশাসনিক কার্যক্রমে ৪৩ শতাংশ সমর্থন জানালেও, ৪৮ শতাংশ বিরোধিতা করছেন।

রিপাবলিকানদের মধ্যে প্রায় ৯০ শতাংশ তার পদক্ষেপ সমর্থন করছে, আর ডেমোক্র্যাটদের মধ্যে বিরোধিতা করছে ৯০ শতাংশ। স্বতন্ত্র ভোটারদের মধ্যে এক-তৃতীয়াংশ সমর্থন জানালেও অর্ধেকের বেশি বিরোধিতা করছেন।

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের কর্মকাণ্ডও বিতর্ক সৃষ্টি করেছে। ৩৪ শতাংশ মার্কিনি কেন্দ্রীয় প্রশাসনের সঙ্গে তার সম্পর্ক সমর্থন করছেন, আর ৪৯ শতাংশ বিরোধিতা করছেন।

ট্রাম্পের কিছু নির্বাহী আদেশ (যেমন জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিল) আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। ৮৪ শতাংশ মার্কিনি মনে করেন, সুপ্রিম কোর্টের রায় মেনে চলা উচিত। তবে ১১ শতাংশ মনে করেন, ট্রাম্প তা উপেক্ষা করতে পারেন।

ট্রাম্প তার ক্ষমতার সীমা ছাড়িয়ে গেলেও ৬২ শতাংশ মার্কিনি বিশ্বাস করেন, রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস তাকে সমর্থন দেবে। তবে ৫৬ শতাংশ মনে করেন, সুপ্রিম কোর্ট তাকে থামানোর চেষ্টা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও অনুশাসন মেনে চলা অপরিসীম : সেনাপ্রধান 

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১০

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১১

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১২

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

১৩

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৪

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১৫

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১৬

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১৭

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৮

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৯

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

২০
X