কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ০৮:০৪ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ভিসা বাতিলে নতুন পদ্ধতি যুক্তরাষ্ট্রের, আওতায় পড়বেন যারা

ভিসা বাতিলের গ্রাফিক্স। ছবি : সংগৃহীত
ভিসা বাতিলের গ্রাফিক্স। ছবি : সংগৃহীত

বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে নতুন পদ্ধতি অবলম্বন শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, শিক্ষার্থীদের ভিসা বাতিলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হবে।

বৃহস্পতিবার (০৬ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যেসব ব্যক্তিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের সমর্থক মনে করা হবে তাদের ভিসা বাতিল করবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এ তথ্য জানিয়েছে।

ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে মন্ত্রণালয়। তাকে হামাস সমর্থক বা তাদের অনুষ্ঠানে অংশগ্রহণকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়েছে।

অ্যাক্সিওস জানিয়েছে, বিচার বিভাগ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের সঙ্গে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিকমাধ্যমে জানান, সন্ত্রাসবাদী সমর্থকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে জিরো টলারেন্স নীতি কার্যকর রয়েছে। আইন ভঙ্গকারী আন্তর্জাতিক/বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলসহ তাদের দেশে ফেরত পাঠানো হতে পারে। তবে এ বিষয়ে অন্য দুটি বিভাগ তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে একটি নির্বাহী আদেশে অ্যান্টিসেমিটিজম মোকাবিলার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। তিনি বলেন, ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পক্ষে ফিলিস্তিনপন্থি প্রতিবাদে অংশগ্রহণকারী বিদেশি শিক্ষার্থীদের বের করে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১০

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১১

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৪

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৫

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৬

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৭

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৯

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

২০
X