কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ১০:১৮ এএম
অনলাইন সংস্করণ
হুতি হামলা

ইরানকে কঠিন পরিণতিতে ফেলার হুমকি ট্রাম্পের

হুথি বিদ্রোহীদের দাবি, গত দুই দিনে তারা ইউএসএস হ্যারি এস ট্রুম্যান নামক বিমানবাহী জাহাজে তিনবার হামলা করেছে। ছবি : সংগৃহীত
হুথি বিদ্রোহীদের দাবি, গত দুই দিনে তারা ইউএসএস হ্যারি এস ট্রুম্যান নামক বিমানবাহী জাহাজে তিনবার হামলা করেছে। ছবি : সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যদি আন্তর্জাতিক শিপিং রুটে আক্রমণ চালাতে থাকে, তবে ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘হুথিদের প্রতিটি হামলা এখন থেকে ইরান থেকে আসা হামলা হিসেবেই গণ্য হবে এবং ইরানকেই এর জন্য দায়ী করা হবে।’

হুথি বিদ্রোহীরা দাবি করেছে, তারা গত দুই দিনে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান নামক মার্কিন বিমানবাহী জাহাজে তিনবার হামলা করেছে। পেন্টাগন জানিয়েছে, তারা ইয়েমেনে ৩০টি লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়েছে, যা ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার পর মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সামরিক অভিযান।

ট্রাম্প তার ট্রুথ স্যোশাল প্ল্যাটফর্মে পোস্ট করেছেন, ‘এখন থেকে হুথিদের প্রতিটি হামলা ইরান থেকে আসা হামলা হিসেবে গণ্য হবে এবং ইরানকে এর ফল ভোগ করতে হবে, এবং সে ফল হবে অত্যন্ত গুরুতর!’

মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, ইরান হুথিদের অর্থ, অস্ত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহ করে। যদিও ইরান এ অভিযোগ অস্বীকার করেছে।

পেন্টাগন জানিয়েছে, তাদের হামলাগুলোর লক্ষ্য ছিল হুথিদের প্রযুক্তি বিশেষজ্ঞদের, তবে তাদের কাছে কোনো বেসামরিক হতাহতের খবর নেই। তারা আরও জানিয়েছে, তাদের অভিযান হুথিদের সামরিক ক্ষমতা দুর্বল করতে এবং অঞ্চলের শিপিং রুটগুলোকে সুরক্ষিত করতে চালানো হচ্ছে।

অন্যদিকে হুথিরা বলেছে, মার্কিন বিমান হামলায় ইয়েমেনের আল-জোউফ এবং হুদাইদাহ এলাকায় ৫৩ জন নিহত হয়েছে, যাদের মধ্যে অন্তত পাঁচজন শিশু ছিল। তারা বলছে, রেড সি-র শিপিং রুটে হামলা চালাতে থাকবে, যতদিন না ইসরায়েল গাজা উপত্যকার ওপর তার অবরোধ তুলে না নেয়। তথ্যসূত্র: বিবিসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১০

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১১

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১২

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৩

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৪

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৫

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৬

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৭

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৮

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৯

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

২০
X