মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের নতুন নীতিমালা, মৃতদের তালিকায় হাজারো অভিবাসী

সীমান্তে অভিবাসীদের ভিড়। ছবি : সংগৃহীত
সীমান্তে অভিবাসীদের ভিড়। ছবি : সংগৃহীত

অভিবাসীদের বিষয়ে নতুন নীতিমালা গ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হাজার হাজার অভিবাসীকে মৃতদের তালিকায় অন্তর্ভুক্ত করতে বলেছেন।

শুক্রবার (১১ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির এক শীর্ষ কর্মকর্তা জানান, মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) সামাজিক নিরাপত্তা প্রশাসনকে (এসএসএ) ছয় হাজার অভিবাসীর নাম মৃতদের ডাটাবেসে যুক্ত করতে বলেছে। এই পদক্ষেপের ফলে অভিবাসীরা আইনগতভাবে কাজ করার অধিকার, সরকারি সুবিধা, ব্যাংকিং ও আর্থিক সেবা থেকে বঞ্চিত হবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের অভিবাসন দমন নীতির অংশ। এর মাধ্যমে অভিবাসীদের আর্থিকভাবে দুর্বল করে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করার কৌশল নেওয়া হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই তালিকাভুক্ত অভিবাসীদের অনেকেই সাময়িক ওয়ার্ক পারমিটে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন, যা বাইডেন প্রশাসনের বিভিন্ন কর্মসূচির অধীনে অনুমোদিত ছিল। তবে ডিএইচএস জানিয়েছে, তারা এখন ‘সন্ত্রাস সংশ্লিষ্ট নজরদারি তালিকা’ বা এফবিআইয়ের অপরাধমূলক রেকর্ডে থাকা অভিবাসীদের নিশানা করছে, যারা সামাজিক নিরাপত্তা সুবিধা পাওয়ার অযোগ্য।

ডিএইচএসের এক মুখপাত্র সিএনএনকে বলেন, ট্রাম্পের নেতৃত্বে সরকার অবশেষে ফেডারেল সংস্থাগুলোর মধ্যে তথ্য শেয়ার করে অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য কাজ করছে। এতে অপরাধী, সন্ত্রাসবাদী হুমকি ও অবৈধ সুবিধাভোগীদের শনাক্ত করা সহজ হবে।

এসএসএর একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, পূর্বে যেটি সোশ্যাল সিকিউরিটি ডেথ মাস্টার ফাইল নামে পরিচিত ছিল, সেটিকে এখন নতুন করে ‘অযোগ্য ফাইল’ নাম দেওয়া হয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সময় দায়িত্বে থাকা সাবেক এসএসএ কমিশনার মার্টিন ও’ম্যালি এই সিদ্ধান্তকে ‘আইনবিরোধী ও বিপজ্জনক নজির’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, যদি সরকারের পক্ষে কারও মৃত্যু না ঘটেই তাকে মৃত হিসেবে চিহ্নিত করা যায়, তবে যে কাউকে লক্ষ্যবস্তু করা সম্ভব।

হোয়াইট হাউসের মুখপাত্র লিজ হিউস্টন বলেন, ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্যাপক বহিষ্কারের। আর্থিক প্রণোদনা কেড়ে নিয়ে আমরা অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশত্যাগে উৎসাহিত করছি। এটি ট্রাম্পের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১০

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১১

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১২

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৩

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৪

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৫

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৬

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৭

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৮

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৯

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

২০
X