কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে হেলিকপ্টার বিধ্বস্ত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের বৃহত্তম দ্বীপ আইল অব ওয়াইটের মাঠে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দ্বীপের সমুদ্রতীরবর্তী একটি রিসোর্ট শহরের মাঠে ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয় বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর জরুরি পরিসেবাগুলো ঘটনাস্থলে এসে স্থানীয়দের এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানায়।

পুলিশ জানিয়েছে, আজ সকালে শ্যাঙ্কলিন রোডের কাছে একটি মাঠে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বর্তমানে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং নাগরিকদের এলাকাটি এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ২৪ মিনিটের দিকে একটি হেলিকপ্টার ভেন্টনরের কাছের একটি মাঠে বিধ্বস্ত হয়েছে।

হ্যাম্পশায়ার ও আইল অব ওয়াইটের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এয়ার অ্যাম্বুলেন্সে করে একজন চিকিৎসক ও বিশেষজ্ঞ প্যারামেডিকসহ জরুরি চিকিৎসা সহায়তা দল ঘটনাস্থলে মোতয়েন করেছে।

তবে হেলিকপ্টারে ঠিক কতজন যাত্রী ছিলেন কিংবা কেউ হতাহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন : মানবদেহে বিশ্বের প্রথম মাংসখেকো মাছি শনাক্ত

প্রত্যক্ষদর্শী লেই গোল্ডস্মিথ আইল অফ ওয়াইট কাউন্টি প্রেসকে বলেন, শ্যাঙ্কলিনের দিকে গাড়ি চালানোর সময় তিনি হেলিকপ্টারটিকে ঘুরতে দেখেন, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বিধ্বস্ত হয়।

গোল্ডস্মিথ বলেন, তিনিই প্রথম ঘটনাস্থলে পৌঁছেছিলেন এবং বিমানে চারজন যাত্রী থাকতে দেখেছিলেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X