কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৫, ০৮:৫১ এএম
আপডেট : ০২ মে ২০২৫, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ
ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানের তেল কিনলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা বন্ধ

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যেকোনো ব্যক্তি বা দেশ যদি ইরান থেকে তেল বা পেট্রোকেমিক্যাল পণ্য কেনে, তবে তাদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। বৃহস্পতিবার শাফাক নিউজ এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক বার্তায় বলেন, ‘যারা এই নিষেধাজ্ঞা ভঙ্গ করবে, তারা কোনোভাবেই, কোনো রূপে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে পারবে না।’

হুমকিটি এমন সময় এল, যখন শনিবার রোমে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনার চতুর্থ পর্ব ওমানের অনুরোধে স্থগিত করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘেই বলেন, তেহরান এখনো একটি ন্যায্য ও টেকসই চুক্তিতে পৌঁছানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, নতুন আলোচনার সময়সূচি নির্ভর করবে ‘যুক্তরাষ্ট্রের অবস্থানের ওপর।’

আলোচনার এই স্থগিতাবস্থার পেছনে অন্যতম কারণ হিসেবে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক তৎপরতার কথাও উঠে এসেছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানকে হুথি গোষ্ঠীর প্রতি সমর্থনের জন্য সতর্ক করে বলেন, আপনারা পরিণতি ভোগ করবেন—যেখানে এবং যখন আমরা নির্ধারণ করব।

ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই ইরানের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে রয়েছে—চীনের একটি অপরিশোধিত তেল সংরক্ষণ স্থাপনা ও একটি স্বাধীন পরিশোধনাগারের ওপর নিষেধাজ্ঞা। এর কারণ হিসেবে অবৈধভাবে ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল ব্যবসার সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ করছে যুক্তরাষ্ট্র।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প ‘সর্বোচ্চ চাপ’ কৌশল পুনর্বহাল করেন, যার লক্ষ্য হলো—ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনা এবং দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনকে সঙ্গে নিয়ে হরমুজ থেকে টোল আদায়ের পরিকল্পনা ইরানের

হাসপাতালে দুর্নীতি বন্ধ করাই আমার প্রধান লক্ষ্য: শামা ওবায়েদ

ব্যাংক থেকে ১২ লাখ টাকা তোলার পর মা-ছেলে নিখোঁজ

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে: শিক্ষামন্ত্রী

পেকুয়ায় মৎস্য প্রজেক্ট দখল ঘিরে অভিযান, অস্ত্রসহ আটক ২

তিস্তার তীব্র ভাঙনে বিলীন ২৫ বসতবাড়ি

মুক্তি পেয়েছে ‘ওয়েলকাম ৩’, ৩৪ তারকাকে সামলানোর গল্প জানালেন পরিচালক

পশ্চিমারা লুটপাট ও সহিংসতা ছাড়া কিছুই আনেনি: খামেনির উপদেষ্টা

মারধরের পর পুলিশে সোপর্দ করা সেই তিতুমীর কলেজছাত্র কারাগারে 

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও কেন ৩য় স্থানের দলকে পায়নি ব্রাজিল-আর্জেন্টিনা

১০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

১১

সাতক্ষীরা সীমান্তে কোটি টাকার পণ্য জব্দ, আটক ৩

১২

প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল স্কুল ফিডিংয়ের ডিম-রুটি

১৩

আসামির প্রক্সি দেওয়া সেই নারী ২ দিনের রিমান্ডে 

১৪

ফ্যামিলি কার্ডের জন্য কোথাও যেতে হবে না, বাড়িতেই পৌঁছে যাবে: ডা. জাহিদ

১৫

সুন্দরবনে ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, নিহত ১

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন কোচদের জাদু চলছেই

১৭

চার বছর পর আবারও প্রেক্ষাগৃহে ‘হাওয়া’

১৮

হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল

১৯

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

২০
X