কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ১২:৩২ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের প্রথম ফেডারেল মুসলিম নারী বিচারক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত

নুসরাত জাহান চৌধুরী
নুসরাত জাহান চৌধুরী

মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেল বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক নুসরাত জাহান চৌধুরী। একই সঙ্গে তিনি মার্কিন আদালতের প্রথম ফেডারেল মুসলিম বিচারক হওয়ার রেকর্ড গড়েছেন।

আল জাজিরা জানায়, বৃহস্পতিবার (১৫ জুন) যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেট ভোটের মাধ্যমে নুসরাতের নিয়োগের বিষয়টি নিশ্চিত করে। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক আদালতের নিউইয়র্ক ইস্টার্ন ডিস্ট্রিকের ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন।

৪৬ বছর বয়সী নুসরাতকে ২০২২ সালের জানুয়ারিতে বিচারপতি হিসেবে মনোনয়ন দেয় বাইডেন প্রশাসন। এরপরই মার্কিন সোশ্যাল জাস্টিস, সিভিল লির্বাটি এবং মুসলিম রাইটস গ্রুপগুলো নুসরাতকে সমর্থন জানায়।

নুসরাতকে মনোনয়ন দেওয়ার পর হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, নতুন বিচারপতিদের মনোনয়ন দেয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট জো বাইডেনের একটি লক্ষ্য ছিল আমেরিকার বিচার বিভাগে বৈচিত্র্য আনা।

বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত জাহান চৌধুরী ২০২০ সাল পর্যন্ত ইলিনয় অঙ্গরাজ্যের আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের লিগ্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। যেখানে তিনি ফৌজদারি বিচার,যুক্তরাষ্ট্রের পুলিশ বাহিনী এবং মুসলিম সম্প্রদায়ের সরকারি নজরদারির মতো বিষয় নিয়ে কাজ করেছেন।

যুক্তরাষ্ট্রের ইয়েল ল স্কুল, প্রিন্সটন স্কুল অব পাবলিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং কলাম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াশুনা করেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রে বিচারিক ব্যবস্থায় মুসলিম সম্প্রদায় প্রায়ই নির্যাতনের শিকার হয়। এ অবস্থায় নুসরাতের নিয়োগ বিচারিক ব্যবস্থায় একটি মাইলফলক হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এএফসি-২০২৬ ক্যাপ্টেনস মিট-ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র অনুষ্ঠিত 

নিউইয়র্কে চালু হলো বাংলাদেশিদের ‘স্কচটাউন বাংলাদেশ সেমিট্রি’

ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেনের ফি নির্ধারণ

রুয়েটে আড়াই হাজার বৃক্ষরোপণের ঘোষণা উপাচার্যের

চমক রেখে টি-টোয়েন্টি দল ঘোষণা করল বাংলাদেশ

চট্টগ্রাম বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার্থী প্রায় ১ লাখ

বরখাস্তের পরও স্কুল পরিচালনা করছেন প্রধান শিক্ষক

সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারত্ব ও নৈতিক মান বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির

জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি / ইসলামী ছাত্র আন্দোলনের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী গড়তে কাজ করছে আরএমপি: ভূমিমন্ত্রী

১০

সহশিক্ষা কার্যক্রমকে পুরো এডুকেশন সিস্টেমে আনা হবে: মাহ্দী আমিন 

১১

বিএনপি ছেড়ে আসা আবু বকর এবার আওয়ামী লীগও ছাড়লেন

১২

বিএনপির মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা, ভিডিও ভাইরাল

১৩

‘এখনো চোখের সামনে সেদিনের স্মৃতি ভেসে উঠে’

১৪

তেল আবিবে থাকা ট্রাম্পের পোষ্যদের শিক্ষা দেবে ইরান: আরাগচি

১৫

প্রতিপক্ষ কেপ ভার্দে তাই সিদ্ধান্ত বদলাল আর্জেন্টিনা

১৬

চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা

১৭

কাজী জাফর আহমদের ৮৭তম জন্মবার্ষিকী আজ 

১৮

সংবাদ উপস্থাপক নিয়োগ দেবে কালবেলা

১৯

রক্তক্ষয়ী সংঘর্ষের সময় গুলিতে যুবক নিহত: ফেসবুকে এমপি বাবুলের কড়া বার্তা

২০
X