কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৮:২৬ এএম
আপডেট : ৩০ মে ২০২৫, ০৮:৫৫ এএম
অনলাইন সংস্করণ
কঠোর ট্রাম্প

মানসিকভাবে ভেঙে পড়ছেন বিদেশি শিক্ষার্থীরা

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনেক বিদেশি শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের কথা ভাবছে।

এএফপি জানায়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অভিবাসন পরিষেবা পরিচালক মৌরিন মার্টিন আদালতে জমা দেওয়া এক নথিতে লিখেছেন, অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী এখন অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া সম্ভব কি না, সে বিষয়ে জানতে চাচ্ছেন।

তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের নানা পদক্ষেপে যেমন বিদেশি স্কলারদের আতিথেয়তা বন্ধের চেষ্টা, অ-নাগরিক ক্যাম্পাস কর্মীদের লক্ষ্যবস্তু বানানো, ছাত্র ভিসা প্রক্রিয়া স্থগিত করাসহ কয়েকটি সিদ্ধান্তে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে ভয়, উদ্বেগ ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে।

এর ফলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়ছে এবং তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। অনেক শিক্ষার্থী সমাবর্তনে অংশ নিতে ভয় পাচ্ছে, আবার কেউ কেউ মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরার অনুমতি না পাওয়ার আশঙ্কায় ভ্রমণের পরিকল্পনা বাতিল করেছে।

হার্ভার্ডের দেশি শিক্ষার্থীরাও এতে উদ্বিগ্ন। তারা এমন একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় না যেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা নেই বললেই চলে।

বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে হার্ভার্ডে ভর্তি শিক্ষার্থীদের মধ্যে ২৭ শতাংশেরও বেশি ছিল বিদেশি।

এ পরিস্থিতিতে আইভি লীগভুক্ত কিছু বিশ্ববিদ্যালয়ের করা মামলার পর, একজন মার্কিন বিচারক হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করে দিয়েছেন এবং সরকারের ওই পদক্ষেপকে অসাংবিধানিক বলে রায় দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, এই রায় সাময়িক স্বস্তি দিলেও পুরো পরিস্থিতি এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X