শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১২:৫১ এএম
অনলাইন সংস্করণ

ওয়াশিংটন ইসরায়েলের খারাপ আচরণে মদদ দিয়ে আসছে : মার্কিন সেনা

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। ছবি : সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট সামনে আসার পর মার্কিন পররাষ্ট্র সদর দপ্তর পেন্টাগন একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে। একইসঙ্গে পুরো ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে পেন্টাগন।

অপসারিত ওই কর্মকর্তা হলেন কর্নেল নাথান ম্যাক্করম্যাক। তিনি মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের জে-৫ স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিরেক্টরেটের লেভান্ত ও মিসর শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কর্নেল ম্যাক্করম্যাকের নামে আংশিক মিল থাকা একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে সাম্প্রতিক মাসগুলোতে একের পর এক পোস্টে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে খারাপ মিত্র’ বলা হয়। জিউইশ নিউজ সিন্ডিকেট (জেএনএস) প্রথম এ খবর প্রকাশ করে। এরপর বিষয়টি সামনে আসতেই পেন্টাগন তাকে পদ থেকে সরিয়ে দেয়। খবর আনাদোলু এজেন্সির

পেন্টাগনের একজন কর্মকর্তা জেএনএস-কে জানান, বিষয়টি পুরোপুরি তদন্ত না হওয়া পর্যন্ত ম্যাক্করম্যাক আর জয়েন্ট স্টাফের দায়িত্বে থাকছেন না। বিষয়টি খতিয়ে দেখতে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে বলেও জানান তিনি।

পরে মিডল ইস্ট আই ওই পোস্টগুলোর বিস্তারিত তুলে ধরে জানায়, ওই এক্স অ্যাকাউন্ট থেকে ২০২৩ সালের অক্টোবর থেকে একাধিক বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার মিত্রদের তীব্র সমালোচনা করা হয়। নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠদের ‘ইহুদি শ্রেষ্ঠত্ববাদী দল’ আখ্যা দিয়ে অভিযোগ তোলা হয়, তারা ফিলিস্তিনিদের বিতাড়ন ও জাতিগতভাবে নির্মূল করতে চান।

পোস্টগুলোতে আরও অভিযোগ করা হয়, ওয়াশিংটন বহু বছর ধরে ইসরায়েলের ‘খারাপ আচরণে’ মদদ দিয়ে আসছে এবং পশ্চিমা দেশগুলো হলোকাস্ট নিয়ে অপরাধবোধ থেকে ইসরায়েলকে সমালোচনার বাইরে রাখে।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, কর্নেল ম্যাক্করম্যাক তার পোস্টগুলোতে ইসরায়েলকে ‘হত্যাযজ্ঞপ্রিয় গোষ্ঠী’ বলেও বর্ণনা করেছিলেন এবং দাবি করেন, ইসরায়েলের নীতির কারণে বহু বছর ধরে জাতিগত নির্মূল ও গণহত্যার অভিযোগ উঠে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোরের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

ইউরোপ জয়ের অনন্য নজির বাংলাদেশের

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

১০

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি: নৌ প্রতিমন্ত্রী

১২

কৌশলগত অংশীদারত্ব-বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

১৩

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

১৪

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

১৫

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

১৬

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

১৭

সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

১৮

ইউএনওর অভিযানে হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১৯

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : জয়সওয়াল

২০
X