কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৪ এএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

এবার সিয়েরা লিওনের নির্বাচন নিয়ে মার্কিন ভিসানীতি ঘোষণা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ছবি : সংগৃহীত
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ছবি : সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া দুর্বল করার অভিযোগে ভিসানীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই নতুন ভিসানীতি ঘোষণা করেছেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

চলতি বছরের জুনে সিয়েরা লিওনের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৫৬ দশমিক ১৭ শতাংশ ভোট পেয়ে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জুলিয়াস মাদা বায়ো। যদিও প্রধান বিরোধী দল নির্বাচনের এ ফলাফল প্রত্যাখ্যান করেছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, সিয়েরা লিওনসহ সারা বিশ্বে গণতন্ত্রকে সহায়তা ও এগিয়ে নিয়ে যেতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। ২০২৩ সালের জুনে সিয়েরা লিওনের নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া দুর্বল করার দায়ে অভিবাসন ও জাতীয়তা আইনের আওতায় দেশটির জন্য একটি নতুন ভিসা বিধিনিষেধ নীতি ঘোষণা করছি।

নতুন এই নীতির আওতায় নির্বাচন প্রক্রিয়ায় কারচুপিসহ সিয়েরা লিওনে গণতন্ত্র দুর্বল করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের জন্য ভিসা বিধিনিষেধ দেওয়া হবে। এ ক্ষেত্রে হুমকি বা সহিংসতার মাধ্যমে ভোটার, নির্বাচন পর্যবেক্ষক বা সুশীল সমাজের সংগঠনকে ভয় দেখানো সিয়েরা লিওন সম্পর্কিত মানবাধিকারের অপব্যবহার বা লঙ্ঘন।

এ শ্রেণির ব্যক্তিদের পরিবারের সদস্যরাও এ বিধিনিষেধের আওতায় পড়তে পারেন। এমনকি সিয়েরা লিওনে গণতান্ত্রিক প্রক্রিয়া দুর্বল করে যারা ২০২৩ সালের নির্বাচনের নেতৃত্বে আসবে তারাও এই মার্কিন ভিসানীতির আওতায় অযোগ্য বিবেচিত হতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল যুবকের

দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

ক্লিন শিটের রেকর্ড গড়ে ও চেকিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে নকআউটে মেক্সিকো

চট্টগ্রাম বন্দরের অকশন শেডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ইরান ইস্যুতে উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষার আশ্বাস যুক্তরাষ্ট্রের

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীন-বাংলাদেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় বিধ্বংসী পরিস্থিতির আশঙ্কা ট্রাম্পের, সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

‘মসজিদের মাইকে ঘোষণা’ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ভেনেজুয়েলায় শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পের কারণ কী?

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা

১০

ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

১১

অনন্য হ্যাটট্রিক রেকর্ডের কাছে ভিনিসিয়ুস, গড়লেন অসাধারণ কীর্তি

১২

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

১৩

পিপলস ইনস্যুরেন্সের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

১৪

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

১৫

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

১৬

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

১৭

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

১৮

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৯

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

২০
X