বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০২:১৯ এএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৭:০৩ এএম
অনলাইন সংস্করণ

৫ দেশের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসানীতি 

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান। পুরনো ছবি
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান। পুরনো ছবি

পাঁচটি দেশের জন্য নতুন ভিসানীতি আরোপ করেছে ইউরোপের দেশ যুক্তরাজ্য। অভিবাসন ব্যবস্থার সুযোগের অপব্যবহার করায় এই দেশগুলোর জন্য এই নতুন নীতি কার্যকর হবে। এখন থেকে এই নীতির আওতাভুক্ত হবেন পাঁচ দেশের সব নাগরিক।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বুধবার (১৯ জুলাই) ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের কাছে পাঠানো লিখিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, নতুন এই নীতি কেবলই ‘অভিবাসন এবং সীমান্ত সুরক্ষার কারণে’ই করা হয়েছে।তবে এই নীতি তালিকায় থাকা দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক খারাপ এমনটা ইঙ্গিত করে না বলেও জানানো হয়েছে।

এই তালিকায় থাকা পাঁচটি দেশ হলো—ডমিনিকান রিপাবলিক, হন্ডুরাস, নামিবিয়া, তিমুর-লেসতে এবং ভানুয়াতু।

এ বিষয়ে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান জানিয়েছেন, ডমিনিকান রিপাবলিক এবং ভানুয়াতুতে টাকার বিনিময়ে নাগরিকত্ব দেওয়া হয়। তাছাড়া এই দেশ দুটি ব্রিটিশ অভিবাসন নীতির অপব্যবহার করেছে। কমনওয়েলথভুক্ত এই দেশ দুটি এমন সব মানুষকে নাগরিকত্ব দিচ্ছে যা কিনা সরাসরি যুক্তরাজ্যের নিরাপত্তার জন্য হুমকি।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নতুন এই নীতি কেবলই ‘অভিবাসন এবং সীমান্ত সুরক্ষার কারণে’ই করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন যে, এই নীতি তালিকায় থাকা দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক খারাপ এমনটা ইঙ্গিত করে না।

আরও দুটি দেশ—নামিবিয়া এবং হন্ডুরাসের নাগরিকেরা ব্রিটিশ অভিবাসন নীতির অপব্যবহার করেছে। তাদের জন্য নির্ধারিত সময়সীমা বেঁধে দেওয়া হলেও তা অতিক্রম করে তারা একাধিকবার যুক্তরাজ্য ভ্রমণ করেছে। পাশাপাশি রাজনৈতিক আশ্রয় সুবিধার অপব্যবহার করছে বলে জানিয়েছেন তিনি।

তিমুর-লেসতে সম্পর্কে ব্র্যাভারম্যান বলেছেন, দেশটির নাগরিকেরা ‘অবৈধ পর্যটক’ হিসেবে যুক্তরাজ্যে আসছে। এ ছাড়া তারা সেখোনে গিয়ে ভুয়া নাগরিকত্বের সনদ তৈরী করছে। এ কারণেই দেশটির ওপর নতুন ভিসা নীতি আরোপ করা হয়েছে।

এর আগে একই দিন চার দেশের ৩৯ ব্যক্তির ওপর নতুন ভিসা নীতি আরোপ করে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, নতুন করে নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিরা মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা, নিকারাগুয়া, হন্ডুরাস এবং এল সালভাদরের। ৩৯ জনের মধ্যে এই তালিকায় ১০ জন গুয়াতেমালার, ১০ জন হন্ডুরাসের, ১৩ জন নিকারাগুয়ার এবং এল সালভেদরের ৬ জন।

এসব ব্যক্তিদের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করা ও দুর্নীতিসহ বেশকিছু অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: দুই দেশের ১২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

বিবৃতিতে আরও বলা হয়, নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হয়ে পড়েছেন। তাদের মধ্যে কারও ইতোমধ্যে মার্কিন ভিসা থাকলে তা বাতিল করা হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞায় এল সালভেদরের সাবেক দুই প্রেসিডেন্ট আসে বলেও উল্লেখ করা হয়।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১০

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১১

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১২

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৩

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৪

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৫

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৬

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৭

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৮

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৯

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

২০
X