কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১২:৩৬ এএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ০৭:২০ এএম
অনলাইন সংস্করণ
ন্যাটোপ্রধানের চোখে

ইরান-ইসরায়েল দুষ্ট বালক, শাসনে বাবা ট্রাম্প!

নেতানিয়াহু, ট্রাম্প ও খামেনি। ছবি : সংগৃহীত
নেতানিয়াহু, ট্রাম্প ও খামেনি। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, যুদ্ধ ও কূটনৈতিক নাটকের ভেতর এবার মুখ খুললেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে। তবে এবার তিনি কোনো কঠোর সামরিক সতর্কতা নয়; বরং হাস্যরসের মোড়কে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে।

তার ভাষ্য অনুযায়ী, ট্রাম্প যেন ‘দুই দুষ্টু বালকের অভিভাবক’, যাদের থামাতে মাঝেমধ্যে ‘বাবার মতো শক্ত ভাষায় কথা বলতে হয়’।

বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে আয়োজিত এক ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রুটে বলেন, হ্যাঁ, মাঝেমধ্যে বাবাকে শাসনে নামতেই হয়। তিনি কথাগুলো বলেন হাস্যরসের ভঙ্গিতে, কিন্তু তাৎপর্য ছিল গভীর। খবর রয়টার্স।

রুটের এই মন্তব্য এসেছে প্রেসিডেন্ট ট্রাম্পের আগের এক বক্তব্যকে ঘিরে, যেখানে তিনি ইরান ও ইসরায়েলের চলমান সংঘর্ষকে তুলনা করেন ‘স্কুলের মাঠে দুই শিশুর মারামারির’ সঙ্গে। ট্রাম্প বলেন, তারা লড়ছে দুই স্কুলছাত্রের মতো। ভীষণভাবে মারামারি করছে, তখন আপনি তাদের থামাতে পারবেন না। তবে ২-৩ মিনিট লড়তে দিন, তারপর তাদের থামানো খুব সহজ।

এই মন্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন—তীব্র সংঘাতের পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব, যদি সময়মতো ‘বাবা’ হস্তক্ষেপ করেন।

এর আগের দিন (২৪ জুন) ট্রাম্প এক বিস্ফোরক মন্তব্যে বলেন, তারা (ইরান-ইসরায়েল) নিজেরাও জানে না, তারা কী করছে। দে ডোন্ট নো হোয়াট দ্য ফা.. দে আর ডুয়িং!

এই মন্তব্য নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই বলেন, যুদ্ধ ও মানবিক বিপর্যয়ের মতো স্পর্শকাতর বিষয়ের ক্ষেত্রে প্রেসিডেন্টের এমন ভাষা দায়িত্বজ্ঞানহীন।

এখানেই শেষ নয়। বুধবার ট্রাম্প আরেকটি বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর মার্কিন হামলার প্রভাব ছিল অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা ও নাগাসাকিতে বোমা ফেলার মতো। আমি তুলনা করতে চাই না; কিন্তু সত্যি কথা বলতে ঘটনা প্রায় একই।

বিশ্লেষকরা বলছেন, এই মন্তব্য ইরানের জনগণের জন্য অবমাননাকর ও উত্তেজনাপূর্ণ। এমনকি মার্কিন প্রশাসনের ভেতরেও অনেকে এই বক্তব্যকে ‘অতিরিক্ত নাটকীয়’ ও ‘বিপজ্জনক’ বলে অভিহিত করছেন।

ন্যাটোপ্রধানের ‘দুষ্টু বালক’ উপমা হয়তো হালকা ব্যঙ্গের আড়ালে বলা; কিন্তু এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক বার্তা। ইরান-ইসরায়েল সংঘাত ক্রমেই যেভাবে বৈশ্বিক মেরূকরণ সৃষ্টি করছে, তাতে এখন প্রয়োজন দায়িত্বশীল কূটনীতি—না হলে ‘বাবার শাসন’ও আর কাজে আসবে না।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X