কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়াকে বড় সুখবর দিলেন ট্রাম্প

হাত মেলাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ছবি : সংগৃহীত
হাত মেলাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে হোয়াইট হাউস। এবার সিরিয়াবাসীর জন্য বড় সুখবর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। সিরিয়ার ওপর থেকে সব মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার (৩০ জুন) এক নির্বাহী আদেশে সই করে বিষয়টি নিজেই জানান তিনি। খবর আনাদোলু।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ হোয়াইট হাউসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে পোস্ট করেন। তিনি লেখেন, সিরিয়ার ওপর থেকে যাবতীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত একটি বিলে আমি সই করেছি। যুক্তরাষ্ট্র সিরিয়াকে একটি স্থিতিশীল, ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ এবং প্রতিবেশীদের সঙ্গে সদ্ভাবপূর্ণ রাষ্ট্র হিসেবে দেখতে চায়।

তিনি আরও জানান, আমরা এমন একটি সিরিয়া চাই, যা সন্ত্রাসবাদ থেকে মুক্ত থাকবে। যেখানে জাতি-ধর্ম নির্বিশেষে সবাই শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করতে পারবে। এ লক্ষ্যেই যুক্তরাষ্ট্র সিরিয়াকে সহযোগিতা ও সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ ঘোষণাকে সিরিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। একদিকে এটি যেমন সিরিয়ার পুনর্গঠন ও আন্তর্জাতিক পুনরায় অন্তর্ভুক্তির পথে সহায়ক হতে পারে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।

এ ঘোষণার কয়েক ঘণ্টা আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট একটি ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট সৌদি আরব সফরের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা আজ বাস্তবায়ন করেছেন। সিরিয়াকে একটি আধুনিক ও শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পূর্ণ সমর্থন থাকবে।’

গত মাসে সৌদি আরব সফরে যান প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল শারার সঙ্গে বৈঠক করেন। ওই সময়ই তিনি ঘোষণা দেন, সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চিন্তা করছেন।

বিশ্লেষকরা বলছেন, ওই বৈঠকে সিরিয়ার পুনর্গঠন, জ্বালানি ও অবকাঠামো খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ, এবং সন্ত্রাসবাদ প্রতিরোধে সহযোগিতার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর সিরিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। বিশেষ করে মানবাধিকার লঙ্ঘন, রাসায়নিক অস্ত্র ব্যবহার, এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের বিরুদ্ধে অবস্থান ছিল নিষেধাজ্ঞার মূল কারণ।

কিন্তু ২০২৩ সালে সিরিয়ায় রাজনৈতিক রদবদল ও নতুন প্রেসিডেন্ট আহমাদ আল শারার ক্ষমতায় আসার পর পরিস্থিতি কিছুটা বদলায়। ধীরে ধীরে আন্তর্জাতিক সম্প্রদায় সিরিয়াকে নতুনভাবে দেখতে শুরু করে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X