কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৯:১৯ এএম
অনলাইন সংস্করণ

চাল না কিনলে জাপানে নতুন করে শুল্কের হুমকি যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের চাল না কেনার অভিযোগে এবার জাপানকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, জাপান থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করবেন তিনি। তার অভিযোগ, জাপান যুক্তরাষ্ট্রে উৎপাদিত চাল কিনতে চায় না।

ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে সোমবার (৩০ জুন) ট্রাম্প বলেন, ‘প্রিয় জাপান, তোমাদের গাড়ির ওপর ২৫% শুল্ক দিতে হবে।’ একই বক্তব্য তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালেও পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘ওরা আমাদের চাল নেয় না, অথচ ওদের দেশে চালের ঘাটতি রয়েছে।’

তবে ট্রাম্পের এই দাবি পরিসংখ্যানে মেলে না। মার্কিন জনশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে জাপান যুক্তরাষ্ট্র থেকে ২৯৮ মিলিয়ন ডলারের চাল আমদানি করেছে। চলতি বছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কিনেছে আরও ১১৪ মিলিয়ন ডলারের চাল।

যুক্তরাষ্ট্রে অবস্থিত জাপানি দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও, ট্রাম্পের বক্তব্যের পেছনে ২০২১ সালের একটি সরকারি প্রতিবেদন থাকার ইঙ্গিত দিচ্ছে সিএনএন। সে প্রতিবেদনে বলা হয়েছিল, জাপানের আমদানির প্রক্রিয়া ও চাল বিতরণব্যবস্থা ‘জটিল ও অস্বচ্ছ’, যা মার্কিন রপ্তানিকারকদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করে।

এপ্রিলে ট্রাম্প একটি ৯০ দিনের শুল্ক বিরতির ঘোষণা দিয়েছিলেন, যার মেয়াদ শেষ হচ্ছে ৯ জুলাই। এরপর আবার নতুন করে শুল্ক আরোপ শুরু হতে পারে। ট্রাম্প বলেছেন, কিছু বিদেশি দেশকে শিগগির চিঠি পাঠানো হবে, যেখানে জানানো হবে নতুন শুল্কহার।

বর্তমানে শুল্ক বিরতির আওতায় জাপানি পণ্যে ১০ শতাংশ শুল্ক ধার্য রয়েছে, যা আগের হার ২৪ শতাংশের চেয়ে কম। তবে নতুন শুল্ক নীতিতে এই হার বাড়ানো হতে পারে।

হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক কেভিন হ্যাসেট জানিয়েছেন, ‘জাপানের সঙ্গে আলোচনা চলছে। এখনো কিছুই চূড়ান্ত হয়নি। ট্রাম্প কী বলেছেন তা আমরা দেখেছি, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আসতে কিছুটা সময় লাগবে।’

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X