কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১০:৩৫ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৩:১৪ এএম
অনলাইন সংস্করণ

উড্ডয়নের ৭ মিনিটেই মাটিতে আছড়ে পড়ল বিমান, সব আরোহী নিহত

উড্ডয়নের ৭ মিনিট পরেই আছড়ে পড়ে বিমানটি। ছবি : সংগৃহীত
উড্ডয়নের ৭ মিনিট পরেই আছড়ে পড়ে বিমানটি। ছবি : সংগৃহীত

প্রাইভেট বিমানে চড়ে পরিবারসহ ছুটি কাটাতে যাচ্ছিলেন এক ব্যক্তি। কিন্তু বিমানটি উড্ডয়নের মাত্র সাত মিনিট পরেই বিধ্বস্ত হয়। মর্মান্তিক এই দুর্ঘটনার শিকার হয়ে নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ধনাঢ্য শিল্পপতি জেমসে জিম ওয়েলার ও তার পরিবারের তিন সদস্য।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২৯ জুন) সকাল ৭টার কিছু আগে ইয়াংসটাউন ওয়ারেন আঞ্চলিক বিমানবন্দর থেকে চেসনা-৪৪১ মডেলের এই বিমানটি উড্ডয়ন করে। তবে মাত্র ৭ মিনিট পর বিমানবন্দর থেকে প্রায় দুই মাইল দূরে গিয়ে বিমানটি বিধ্বস্ত হয়।

জানা গেছে, বিমানটি বোজম্যান, মন্টানার উদ্দেশে যাত্রা করেছিল। ধনাঢ্য শিল্পপতি জেমস জিম ওয়েলার ও তার পরিবার ছুটি কাটাতে সেখানে যাচ্ছিলেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে দুজন অভিজ্ঞ পাইলট ও চারজন যাত্রী ছিলেন। তবে তাদের কেউই বেঁচে নেই। এটি সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে ঘটানো সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনা বলে জানিয়েছে প্রশাসন।

কর্তৃপক্ষ আরও বলছে, দুর্ঘটনার কারণ জানতে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) এবং FAA যৌথভাবে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

কালবেলা/এমএ/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X