কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের গোপন বৈঠক

ডোনাল্ড ট্রাম্প ও খালিদ বিন সালমান। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প ও খালিদ বিন সালমান। ছবি : সংগৃহীত

আঞ্চলিক দুই দেশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান।

বৃহস্পতিবার (৩ জুলাই) ট্রাম্প ও গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে হোয়াইট হাউসে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

একাধিক সূত্রের বরাতে এমন খবর প্রকাশ করেছে ফক্স নিউজ।

প্রিন্স খালিদ বিন সালমান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ছোট ভাই। পশ্চিমা মহলে যুবরাজ মোহাম্মদের ছোট ভাই কেবিএস নামে পরিচিত।

ফক্স নিউজ বলছে, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানের সঙ্গে উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা করেছেন কেবিএস। একইসঙ্গে দেশটিকে আলোচনার টেবিলে আনার ব্যাপারেও আলোচনা হয়।

ইরান-ইসরায়েল ইস্যু ছাড়াও গাজা যুদ্ধ সমাপ্তি ও বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়েও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন প্রিন্স খালিদ।

ইসরায়েলের সঙ্গে সৌদি সম্পর্ক স্বাভাবিক করবে কি না, তা নির্দিষ্টভাবে আলোচনা হয়নি বলে জানিয়েছে সূত্রগুলো। তবে এমন কিছু অর্জনের জন্য কী কী পদক্ষেপ নিতে হবে, তা নিয়ে আলোচনা হয়েছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১০

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১১

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১২

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৩

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৪

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৫

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৬

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৭

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৮

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৯

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

২০
X