কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৮:০৯ এএম
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৮:১২ এএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় ইসরায়েলি হামলা থেকে নিজেকে দূরে সরাল যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। ছবি : সংগৃহীত
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। ছবি : সংগৃহীত

সিরিয়ায় ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা থেকে নিজেদের দূরত্ব বজায় রাখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, ট্রাম্প প্রশাসন এই হামলার পক্ষে নয় এবং উভয়পক্ষকে উত্তেজনা কমিয়ে কূটনৈতিক পথে অগ্রসর হওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইসরায়েলি যুদ্ধবিমান বুধবার দামেস্কসহ দক্ষিণ সিরিয়ায় সিরিয়ান সরকার নিয়ন্ত্রিত একাধিক স্থাপনায় হামলা চালায়। ইসরায়েল জানায়, এ হামলার উদ্দেশ্য ছিল দ্রুজ অধ্যুষিত সীমান্তবর্তী এলাকায় সিরিয়ান সেনাদের সরিয়ে দেওয়া।

দ্রুজ সম্প্রদায়ের সদস্যরা ইসরায়েল, লেবানন ও সিরিয়ায় বসবাস করে এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি সংখ্যালঘু গোষ্ঠী।

ট্যামি ব্রুস জানান, আমরা ইসরায়েল ও সিরিয়ার সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছি। লক্ষ্য হচ্ছে এই সংকটের শান্তিপূর্ণ সমাধান এবং দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যে একটি স্থায়ী চুক্তি প্রতিষ্ঠা।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সিরিয়ায় চলমান সহিংসতার বিরোধিতা করে এবং সবপক্ষকে শান্ত পরিবেশে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার জন্য কাজ করছে। আমরা সিরিয়ান সরকারকে নেতৃত্বে থেকে সমাধানের পথ দেখানোর আহ্বান জানাচ্ছি।

ইসরায়েলি এই হামলার পর আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। একই সঙ্গে কূটনৈতিক তৎপরতা বেড়েছে। এক সিনিয়র মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানান, ট্রাম্প প্রশাসন ব্যক্তিগতভাবে ইসরায়েলকে সিরিয়ায় হামলা বন্ধ করার অনুরোধ করেছে এবং সিরিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের পরামর্শ দিয়েছে।

তিনি বলেন, এই উত্তেজনা ইসরায়েল-সিরিয়া মধ্যে একটি সম্ভাব্য নিরাপত্তা চুক্তি নিয়ে চলমান প্রাথমিক আলোচনা ক্ষতিগ্রস্ত করতে পারে।

সূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X