কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সাগরে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, সরতে বাধ্য হলো মার্কিন যুদ্ধজাহাজ

যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত
যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত

ওমান সাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ার (যুদ্ধজাহাজ) এবং ইরানি নৌবাহিনীর একটি হেলিকপ্টারের মুখোমুখি বাদানুবাদের ঘটনা ঘটেছে। বুধবারের (২৩ জুলাই) ওই ঘটনায় সংক্ষিপ্ত সময়ের জন্য সাগরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে সেটি শেষমেশ গোলা-বারুদের সংঘর্ষে গড়ায়নি। তার আগেই হার মেনে গতিপথ বদলে ইরানের নিয়ন্ত্রণাধীন জলসীমা থেকে সরে পড়ে আমেরিকান জাহাজটি। খবর রয়টার্স ও আনাদোলু এজেন্সির।

তেহরান দাবি করে, ইরানের সতর্কতার পর মার্কিন ডেস্ট্রয়ার তেহরানের নজরদারি এলাকা থেকে সরে গেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর তত্ত্বাবধানে থাকা নৌবাহিনী এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড এই প্রতিবেদনের উপর তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরান বুধবার একটি মার্কিন ডেস্ট্রয়ারকে তেহরানের নজরদারির অধীনে থাকা জলসীমা থেকে পথ পরিবর্তনের জন্য সতর্ক করেছিল। যার ফলে মার্কিন জাহাজটি সরে যায়।

গত মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পর এই ঘটনা ঘটল। ওয়াশিংটন বলেছে, ওই সব স্থাপনা পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচির অংশ ছিল। তেহরান দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে। সম্প্রতি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তারা আবার পরমাণু কর্মসূচি সচল করবেন। এর জবাবে ট্রাম্প প্রয়োজনে ইরানে আবার হামলার হুমকি দিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, মার্কিন ডেস্ট্রয়ার ‘ফিটজেরাল্ড’ উসকানিমূলকভাবে ইরানের নজরদারির অধীনে থাকা জলসীমার কাছে যাওয়ার চেষ্টা করেছিল। একটি ইরানি নৌ-হেলিকপ্টার দ্রুত ডেস্ট্রয়ারটির কাছে গিয়ে এলাকা ছাড়ার জন্য কঠোর সতর্কতা জারি করে। মার্কিন ডেস্ট্রয়ারটিও ইরানি হেলিকপ্টারকে হুমকি দিয়েছিল, কিন্তু অব্যাহত সতর্কতার পর এলাকা থেকে সরে যায় সেটি।

ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জাহাজটির নাম ‘ডিডিজি ফিটজেরাল্ড’ হিসেবে উল্লেখ করেছে। তথ্যমতে, জাহাজটিকে দক্ষিণ দিকে পথ পরিবর্তন করতে বলে ইরানি সেনাবাহিনী। তবে যুদ্ধজাহাজটি পথ পরিবর্তন করে কাদের জলসীমায় প্রবেশ করেছে তা স্পষ্ট হতে পারেনি রয়টার্স।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১২

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৪

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৫

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৬

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৮

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৯

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

২০
X