কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৫:২৮ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

৩ দিনব্যাপী ‘গ্লোবাল প্রোটেস্টের’ ডাক

বাংলাদেশে মার্চ ফর গাজায় জনতা। পুরোনো ছবি
বাংলাদেশে মার্চ ফর গাজায় জনতা। পুরোনো ছবি

তিন দিনব্যাপী ‘গ্লোবাল প্রোটেস্টের’ ডাক দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। গাজায় ‘অনাহারের অপরাধ বন্ধে’ বিশ্বব্যাপী বিক্ষোভের আহ্বান জানিয়েছে তারা। বুধবার (২৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা হামাসের বিবৃতির বরাতে এ তথ্য জানায়।

ফিলিস্তিনি দলটি ‘বিশ্বের সকল মুক্ত মানুষকে’ ২৫, ২৬, ২৭ জুলাই বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও সমাবেশ আয়োজনের আহ্বান জানিয়েছে। ওই তিন দিনে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব শক্তির বিশেষ কোনো চাপ না এলে এবং যতক্ষণ না গাজার অবরোধ ভেঙে দুর্ভিক্ষ শেষ হয় ততক্ষণ পর্যন্ত আগামী সমস্ত দিন কর্মসূচি চালিয়ে যেতে অনুরোধ করা হয়েছে।

টেলিগ্রামে প্রকাশিত হামাসের বিবৃতিতে বলা হয়েছে, মানুষ ক্ষুধা ও অপুষ্টিতে মারা যাচ্ছে। দুর্ভিক্ষ শিশু, মা ও বয়স্কদের মুখে তার মারাত্মক উপস্থিতি প্রকাশ করছে। সন্দেহজনক বিশ্বব্যাপী নীরবতা এবং বিপর্যয় রোধে কোনো পদক্ষেপের অনুপস্থিতির মধ্যে এ কর্মসূচি প্রয়োজন।

তারা আরও বলেছে, আগামী দিনগুলো দখলদারদের জন্য তীব্র কান্নার এবং নীরবদের জন্য অপমানজনক হোক। সমগ্র বিশ্ব স্লোগান তুলুক- ‘অনাহারের অপরাধ বন্ধ করো’।

প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি হামলা বন্ধে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও নানা কর্মসূচি পালিত হয়েছে। গত বছরের এপ্রিলে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি ‘গণহত্যার’ প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের সামনে ঘোষণাপত্র পাঠ করা হয়। এতে গাজাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতিসহ বেশ কিছু ঘোষণা আসে।

ঘোষণাপত্রে ইসরায়েলের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্নের আহ্বান জানানো হয়েছিল। পাশাপাশি তখন ৪টি স্তরে আলাদা দাবি ও অঙ্গীকার তুলে ধরা হয়।

‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম ঘোষিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এ ছাড়া বছরের শুরু থেকে বিভিন্ন সংগঠন পৃথকভাবে গাজার সঙ্গে সংহতি জানিয়ে সভা, সমাবেশ, বিক্ষোভ, মানববন্ধন অব্যাহত রেখেছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X