কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৯:২৫ এএম
অনলাইন সংস্করণ

মিশরের কাছে আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রি করছে যুক্তরাষ্ট্র 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মিশরের কাছে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই সম্ভাব্য চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও মিশরের প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

পেন্টাগনের অধীন ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি জানায়, এই বিক্রয় চুক্তি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও নিরাপত্তার স্বার্থে সহায়ক হবে। চুক্তির আওতায় মিশর পাবে ‘নাসামস’ নামের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা যুদ্ধবিমান, ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম।

চুক্তির মধ্যে রয়েছে ৪টি এএন/এমপিকিউ-৬৪ সেন্টিনেল রাডার, শত শত সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র, গাইডেন্স সিস্টেম, লজিস্টিক সহায়তা ও প্রশিক্ষণ। এসব সরঞ্জাম তৈরি ও সরবরাহের দায়িত্বে থাকবে যুক্তরাষ্ট্রের আরটিএক্স করপোরেশন।

চুক্তি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের প্রায় ২৬ জন সরকারি কর্মী এবং ৩৪ জন বেসরকারি ঠিকাদার মিশরে গিয়ে দেশটির সামরিক বাহিনীকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবেন।

এদিকে, এই চুক্তির পেছনে ভূরাজনৈতিক একটি প্রেক্ষাপট রয়েছে। সম্প্রতি মিশর চীনের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করছে। চলতি বছরের এপ্রিলে দেশ দুটি প্রথমবারের মতো ‘ঈগলস অব সিভিলাইজেশন ২০২৫’ নামের যৌথ বিমান মহড়া আয়োজন করে। মিশর জানায়, এই মহড়া চীনের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানোর অংশ।

বর্তমানে চুক্তিটি মার্কিন কংগ্রেসে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। কংগ্রেস যদি আপত্তি না তোলে, তাহলে এই অস্ত্র বিক্রয় চূড়ান্ত হয়ে যাবে।

তথ্যসূত্র : আলজাজিরা

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

১০

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

১১

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

১২

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

১৩

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

১৪

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

১৫

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

১৬

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

১৭

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

১৮

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

১৯

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

২০
X