কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১১:০১ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ
ফিলিস্তিনকে স্বীকৃতি

ফ্রান্সের সিদ্ধান্তকে ‘বেপরোয়া’ বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি : সংগৃহীত

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর ঘোষণার কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, জাতিসংঘের আসন্ন সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত ‘বেপরোয়া’ এবং এটি শুধু হামাসের প্রচারণাকে উৎসাহ দেবে।

গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রুবিও বলেন, এ সিদ্ধান্ত ৭ অক্টোবর হামলার শিকার ইসরায়েলিদের প্রতি চপেটাঘাত। এটি হামাসের জন্য প্রোপাগান্ডার হাতিয়ার হয়ে উঠবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠাকে আরও বিলম্বিত করবে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তার পর থেকে গাজা উপত্যকায় ব্যাপক আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনো অব্যাহত আছে। নিহত হয়েছেন হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি।

অন্যদিকে, বৃহস্পতিবার রাতে ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ এক্সে দেওয়া পোস্টে লেখেন, ‘আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স। তিনি আরও বলেন, এ মুহূর্তে সবচেয়ে জরুরি হলো গাজায় যুদ্ধের অবসান ও সাধারণ মানুষের জীবন রক্ষা করা।’

মাখোঁ উল্লেখ করেন, হামাসকে নিরস্ত্র করে গাজাকে নিরাপদ করতে হবে। গাজার পুনর্গঠন ও নিরাপত্তা নিশ্চিত করে একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পরিবেশ তৈরি করা জরুরি। ফ্রান্সের জনগণ মধ্যপ্রাচ্যে শান্তি চান।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা

পরিমাপে কারচুপি, মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে বড় জরিমানা

শরীয়তপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

স্পেনে ফারিণের বিশ্বকাপ উচ্ছ্বাস

খারকিভে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

হুমায়ূন আহমেদ স্মরণে ইউসিটিসির ড্রামা ক্লাবের মঞ্চে ‘নিমফুল’

মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া, মুসল্লিদের ক্ষোভ

১০

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ / ‘শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপি’র ভূমিকা’ শীর্ষক উপস্থাপনায় বাহিনীর মহাপরিচালক

১১

বাঙালি নদীর ভয়াল ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম

১২

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিস কক্ষে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

১৩

ব্যাংকের পাশাপাশি শক্তিশালী পুঁজিবাজারই টেকসই প্রবৃদ্ধির চাবিকাঠি

১৪

সচল হচ্ছে রাবি রেলওয়ে স্টেশন

১৫

জাপানে হাঁসফাঁস অবস্থা, তাপমাত্রা ছাড়াল ১০৪ ডিগ্রি ফারেনহাইট

১৬

পদ্মার ১১ কেজির ঢাই মাছ ৫৮ হাজারে বিক্রি

১৭

এবার রোনালদোর দেশে জেমসের সঙ্গে মঞ্চ মাতাবেন জায়েদ খান

১৮

রূপালী ব্যাংকের উদ্যোগ / ‘বাংলা কিউআর’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা

১৯

বাহরাইনে বাজছে সাইরেন, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

২০
X