কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১২:৫৫ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

কৃষিজমিতে এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, অক্ষত পাইলট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লেমুর শহরে মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক এফ-৩৫সি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (৩০ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে লেমুর নেভাল এয়ার স্টেশনের কাছের একটি বিস্তীর্ণ কৃষিজমিতে বিমানটি ভেঙে পড়ে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

দুর্ঘটনার আগে পাইলট সফলভাবে ইজেক্ট (নিরাপদে বেরিয়ে যেতে) করতে সক্ষম হন। যেহেতু দুর্ঘটনাস্থল জনবসতি থেকে অনেক দূরে এবং খোলা জমিতে ছিল, তাই এতে কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, দাউ দাউ করে জ্বলতে থাকা বিমানটি থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠছে।

নৌবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত যুদ্ধবিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫-এর অন্তর্গত ছিল। এটি একটি ফ্লিট রিপ্লেসমেন্ট স্কোয়াড্রন, যেখানে শিক্ষানবিশ পাইলটদের আধুনিক যুদ্ধবিমানে প্রশিক্ষণ দেওয়া হয়। বিধ্বস্ত বিমানটির পাইলটও একজন প্রশিক্ষণার্থী ছিলেন।

উল্লেখ্য, এফ-৩৫ লাইটেনিং টু সিরিজের এ বিমানটি বিশ্বের সবচেয়ে উন্নত ও ব্যয়বহুল যুদ্ধবিমানগুলোর একটি। এটি নির্মাণ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন। এক আসন ও এক ইঞ্জিনবিশিষ্ট স্টেলথ ফাইটার এই বিমানটির বর্তমান বাজারমূল্য প্রায় ১০০ মিলিয়ন ডলার (১০ কোটি ডলার)।

বিধ্বস্ত হওয়ার কারণ এখনো নিশ্চিত নয়, তবে বিষয়টি তদন্তে এরই মধ্যে একটি টিম গঠন করেছে মার্কিন নৌবাহিনী।

সূত্র: সিএনএন

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১০

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১১

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১২

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৩

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৪

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৬

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৭

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৯

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

২০
X