কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১২:৪৬ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
বাণিজ্যচুক্তি

হয়তো একদিন ভারতে তেল রপ্তানি করবে পাকিস্তান : ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার সরকার পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে। এ ছাড়া আরও কিছু দেশের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনা চলছে। ট্রাম্প আশা করছেন, ১ আগস্টের মধ্যে এসব চুক্তি শেষ হবে।

বুধবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, পাকিস্তানের সঙ্গে চুক্তিতে দেশটির ‘বিশাল’ তেলসম্পদ যৌথভাবে উন্নয়নের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, আমরা এখন এমন একটি তেল কোম্পানি নির্বাচন করছি, যারা এই অংশীদারত্বে নেতৃত্ব দেবে। কে জানে, হয়তো একদিন তারা ভারতে তেল রপ্তানি করতেও পারে।

এ ছাড়া তিনি জানান, দক্ষিণ কোরিয়া ও অন্য দেশগুলো শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে, যা যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে সাহায্য করবে।

ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। তিনি অভিযোগ করেছেন, ভারতের বাণিজ্য শুল্ক অনেক বেশি এবং তারা অন্যায় বাধা দিচ্ছে।

এরই মধ্যে যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি হয়েছে। তবে অনেক চুক্তির বিস্তারিত এখনো জানানো হয়নি। সূত্র : আনাদুলু

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X