কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নিউইয়র্কের সেই বাংলাদেশি পুলিশের মরণোত্তর পদোন্নতি

দিদারুল ইসলাম। ছবি : সংগৃহীত
দিদারুল ইসলাম। ছবি : সংগৃহীত

উন্নত জীবনের আশায় বাংলাদেশি দিদারুল ইসলাম যখন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান, তখন তার বয়স মাত্র ২০ বছর। সেখানে তার পুলিশ ক্যারিয়ার শুরু হয় স্কুল সেফটি এজেন্ট হিসেবে। পরে নিয়মিত পেট্রল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু ২৮ জুলাই ম্যানহাটনের একটি অফিস ভবনে বন্দুকধারীর গুলিতে দিদারুল যখন নিহত হন, তখন তিনি ছিলেন এনওয়াইপিডি অফিসার।

নিউইয়র্কে বৃহস্পতিবার স্থানীয় সময় জানাজা শেষে দিদারুলকে দাফন করা হয় নিউ জার্সির টটোয়ার একটি বেসরকারি কবরস্থানে। এর আগে ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন এনওয়াইপিডির কমিশনার জেসিকা টিশসহ বহু কর্মকর্তা, সহকর্মী, স্বজন ও প্রবাসী বাংলাদেশিরা।

জানাজার আগে এনওয়াইপিডির পক্ষ থেকে দিদারুলকে মরণোত্তর পদোন্নতি দিয়ে ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড’ পদে উন্নীত করা হয়।

এনওয়াইপিডির এক ফেসবুক পোস্টে বলা হয়, ‘নগর রক্ষায় নিজের সর্বস্ব দিয়ে গেছেন দিদারুল ইসলাম। তার এই আত্মত্যাগ ও সেবা স্মরণে তাকে ডিটেকটিভ ফার্স্ট গ্রেডে পদোন্নতি দিয়েছেন কমিশনার জেসিকা টিশ।’

এ সময় জেসিকা টিশ বলেন, ‘দিদারুল ছিলেন এক সত্যিকারের নায়ক। তিনি নায়কোচিতভাবেই আমাদের ছেড়ে গেছেন। শুধু নিউইয়র্ক নয়, বাংলাদেশও গর্ব করতে পারে তার ওপর।’

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X