কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

কাতারের দেওয়া বিমান নিয়ে অভিযোগের মুখে ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল মে মাসে উপসাগরীয় সফরে বেরিয়ে কাতারের কাছ থেকে একটি বিলাসবহুল বোয়িং জেট উপহার পান। এরপর তিনি জানিয়েছিলেন, এমন উপহার প্রত্যাখ্যান করার মতো বোকা তিনি নন।

তখন তিনি আরও জানিয়েছিলেন, এটিকে এয়ারফোর্স ওয়ান অর্থাৎ প্রেসিডেন্টের সরকারি বিমান হিসেবে ব্যবহার করবেন। এমনকি মেয়াদ শেষে ব্যক্তিগত ব্যবহারের জন্যও সে বিমান রেখে দেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

তবে এতে বাঁধ সেধেছেন মার্কিন সিনেটর ক্রিস মারফি। বৃহস্পতিবার তিনি এই বিমান সংক্রান্ত বিলের একটি সংশোধনী প্রস্তাব পেশ করেছেন। যেখানে বলা হয়েছে, কাতারের দেওয়া সেই বিলাসবহুল বিমান যেন ট্রাম্পের মেয়াদ শেষে তার ব্যক্তিগত সংগ্রহশালায় স্থানান্তর করা না হয়। এর পেছনে অবশ্য মারফির যুক্তিও রয়েছে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়, ট্রাম্প নাকি নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য ওই বিমান সংস্কার করতে জনগণের ১০০ কোটি ডলার খরচ করতে চাইছেন। এতেই বেঁকে বসেন সিনেটর মারফি। তার ভাষায়, একটি বিদেশি সরকারের কাছ থেকে ৪০ কোটি ডলারের জেট উপহার নিয়ে ইতোমধ্যে মার্কিন পররাষ্ট্রনীতিকে কলুষিত করেছেন ট্রাম্প। আর এখন তিনি এটি সংস্কারের জন্যও টাকা খসাতে চাইছেন।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১০

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৩

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৪

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৫

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৬

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

১৭

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

১৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

১৯

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

২০
X