কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০২:১৯ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মহাশক্তিশালী ঘূর্ণিঝড় এরিনের সর্বশেষ অবস্থান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হারিকেন এরিন ভয়ংকর শক্তি নিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের কাছাকাছি পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, এটি ক্যাটাগরি ৫ শক্তিতে রূপ নিয়েছে, যেখানে বাতাসের গতি ঘণ্টায় ২৫৫ কিলোমিটার ছাড়িয়েছে। বর্তমানে ঝড়টি উত্তর লিউয়ার্ড দ্বীপের কাছে, অ্যাঙ্গুইলার উত্তর-পশ্চিমে প্রায় ২১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। খবর এএফপির।

এ ঝড়ের কারণে সেন্ট থমাস ও সেন্ট জন দ্বীপে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি সেন্ট মার্টিন, সেন্ট বার্থেলেমি, সিন্ট মার্টেন এবং তুর্কস ও কাইকোস দ্বীপপুঞ্জে ট্রপিক্যাল স্টর্ম সতর্কতা জারি হয়েছে। ঝড়ে সর্বোচ্চ ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, যা আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি করছে।

হারিকেন এরিন সরাসরি স্থলভাগে আঘাত হানবে না বলে ধারণা করা হচ্ছে। তবে প্রবল ঢেউ, বিপজ্জনক স্রোত এবং উপকূল ক্ষয়ের আশঙ্কা রয়েছে। এর প্রভাবে পুয়ের্তো রিকো, ভার্জিন দ্বীপপুঞ্জ, তুর্কস ও কাইকোস; পরে বাহামা, বারমুডা ও যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে জলোচ্ছ্বাস হতে পারে। বিশেষ করে উত্তর ক্যারোলাইনার উপকূলে বিপজ্জনক ঢেউয়ের সতর্কতা জারি রয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়ায় ঝড়ের শক্তি দ্রুত বাড়ছে। মাত্র এক দিন আগে এটি ক্যাটাগরি ১ ছিল, আর এখন ক্যাটাগরি ৫-এ পরিণত হয়েছে। আবহাওয়াবিদদের ধারণা, আগামী সপ্তাহের শুরুতে হারিকেন এরিন দুর্বল হতে শুরু করবে, তবে ততদিন পর্যন্ত এটি ক্যারিবীয় অঞ্চল ও যুক্তরাষ্ট্রের উপকূলে বিপজ্জনক প্রভাব ফেলতে পারে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১০

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১১

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১২

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৩

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৪

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৫

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৬

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৭

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৮

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

২০
X