মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ অবসরে যাওয়ার ঘোষণা দিলেন মার্কিন বিমানবাহিনীর প্রধান

মার্কিন বিমানবাহিনী প্রধান ডেভিড অলভিন। ছবি : সংগৃহীত
মার্কিন বিমানবাহিনী প্রধান ডেভিড অলভিন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান জেনারেল ডেভিড অলভিন হঠাৎ অবসরে যাওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন।

অলভিন বলেন, আগামী কয়েক মাসের মধ্যে তিনি অবসর নেওয়ার কথা ভেবেছেন। তবে কী কারণে অবসর নেবেন, তা জানাননি সশস্ত্র বাহিনীর এ শীর্ষ কর্মকর্তা।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

গতকাল সোমবার জেনারেল ডেভিড অলভিনের অবসরে যাওয়ার এ ঘোষণা ছিল অপ্রত্যাশিত। সাধারণত চার বছরের জন্য বিমানবাহিনীর প্রধান নিযুক্ত হন। কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে অবসর নিলে তার দায়িত্ব পালনের সময় দাঁড়াবে দুই বছর।

অলভিন এক বিবৃতিতে বলেন, বিমানবাহিনীর ২৩তম প্রধান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। আমাদের বাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য আমার ওপর আস্থা রাখায় আমি (বিমানবাহিনী) মন্ত্রী ট্রয় ই মিঙ্ক, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ ও প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ। অলভিন বলেন, সম্ভবত ১ নভেম্বরের মধ্যে তিনি অবসর নেবেন।

আরও পড়ুন : ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী : দুই দেশের সম্পর্ক কি স্বাভাবিক হবে?

অলভিন নিজে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন নাকি প্রতিরক্ষা দপ্তরের শীর্ষ কর্মকর্তারা, যেমন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ অবসর নিতে বলেছেন- তা স্পষ্ট নয়। এ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে হেগসেথ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। তাদের মধ্যে রয়েছেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান, মার্কিন নৌবাহিনীর প্রধান এবং সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান আইনি কর্মকর্তা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১০

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১১

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১২

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৩

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৪

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৫

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৬

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৭

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৮

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৯

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

২০
X