কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ এএম
অনলাইন সংস্করণ

এবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর নিয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত 

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন, ছবি: রয়টার্স
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন, ছবি: রয়টার্স

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) নাম পরিবর্তনের জন্য এক নির্বাহী আদেশে স্বাক্ষর করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৫ সেপ্টেম্বর) তার নির্বাহী আদেশে স্বাক্ষর করার পরিকল্পনা রয়েছে। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউস জানায়, ট্রাম্প এই দপ্তরের নাম পরিবর্তন করে ‘যুদ্ধ মন্ত্রণালয়’ রাখতে চান। খবর রয়টার্স

হোয়াইট হাউসের ফ্যাক্ট শিটে বলা হয়েছে, এই আদেশের ফলে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, প্রতিরক্ষা বিভাগ এবং অধস্তন কর্মকর্তারা সরকারি চিঠিপত্র এবং জনসাধারণের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ‘যুদ্ধ মন্ত্রী’, ‘যুদ্ধ বিভাগ’ এবং ‘যুদ্ধ উপমন্ত্রী’-এর মতো উপাধি ব্যবহার করতে পারবেন।

এই নামকরণকে স্থায়ী করতে আইন ও নির্বাহীগত যেসব কার্যক্রম রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে নির্দেশনা দেওয়া হবে।

চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকে ট্রাম্প মেক্সিকো উপসাগরসহ নানা স্থান ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন এবং সেইসঙ্গে বর্ণবাদী আন্দোলনের পর যেসব সামরিক ঘাঁটির নাম পরিবর্তন করা হয়েছিল, সেগুলোরও প্রকৃত নাম পুনরুদ্ধারের চেষ্টা করছেন।

এদিকে দপ্তর বা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন একটি বিরল ঘটনা। এক্ষেত্রে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে। তবে ট্রাম্পের সহযোগী রিপাবলিকানরা সিনেট এবং প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ হওয়ার এই প্রস্তাব অনুমোদনে বেগ পেতে হবে না। এ ছাড়া দলের কংগ্রেস নেতারা ট্রাম্পের উদ্যোগের তেমন একটা বিরোধিতা আগেও করেনি।

১৯৪৯ সালের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম যুদ্ধ মন্ত্রণালয় ছিল। তবে পারমাণবিক যুদ্ধ ঠেকানোর ইঙ্গিত হিসেবে ওই সময় যুদ্ধ মন্ত্রণালয়ের নাম প্রতিরক্ষা মন্ত্রণালয় করা হয়।

নাম পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রকে অনেক অর্থ খরচ করতে হবে। কারণ শুধু ওয়াশিংটন ডিসিতে অবস্থিত পেন্টাগন দপ্তরের নাম এবং চিহ্ন পরিবর্তন করলেই হবে না, বিশ্বব্যাপী তাদের সামরিক ঘাঁটিতেও পরিবর্তন আনতে হবে।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে কনফেডারেন্সি ও কনফেডারেট নেতাদের নামে থাকা নয়টি সামরিক ঘাঁটির নাম পরিবর্তনের একটি উদ্যোগ নেওয়া হয়েছিল, যার জন্য সেনাবাহিনীর প্রায় ৩ কোটি ৯০ লাখ ডলার খরচ হওয়ার কথা ছিল। কিন্তু এ বছরের শুরুর দিকে সে উদ্যোগটি হেগসেথ বাতিল করে দিয়েছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১০

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১১

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৩

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৪

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৫

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৬

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৭

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৮

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৯

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

২০
X