কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ এএম
অনলাইন সংস্করণ

ফ্রান্সের জাদুঘর থেকে চুরি গেল ৯৫ লাখ ইউরোর মালপত্র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফ্রান্সের একটি জাদুঘরে দুর্ধর্ষ চুরি হয়েছে। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে চোরেরা ৯৫ লাখ ইউরো মূল্যের মালপত্র চুরি করেছে।

সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টি ফোরের প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।

সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত প্রায় সোয়া ৩টায় জাদুঘরটিতে অ্যালার্ম বেজে ওঠে। তবে পুলিশ আসার আগেই চোরের দল পালিয়ে যেতে সক্ষম হয়।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, চোরেরা ১৪০০ এবং ১৫০০ শতাব্দীর দুটি বিশেষ গুরুত্বপূর্ণ চীনের চীনামাটির বাসন এবং ১৮০০ শতাব্দীর একটি চীনা ফুলদানি নিয়ে পালিয়ে গেছে। এগুলো 'জাতীয় সম্পদ' হিসেবে তালিকাভুক্ত।

ফরাসি ম্যাগাজিন প্যারিস ম্যাচ এক প্রতিবেদনে জানিয়েছে, চুরি হওয়া জিনিসপত্রগুলো অস্থায়ীভাবে প্রদর্শনীর জন্য ব্যক্তিগত সংগ্রহকারীর কাছ থেকে ধার হিসেবে নিয়ে আসা হয়েছিল।

লিমোজেসের পাবলিক প্রসিকিউটর এমিলি অ্যাব্রান্তেসের মতে, অ্যালার্ম বেজে ওঠার পর জাদুঘরের নিরাপত্তারক্ষীরা দ্রুত পুলিশকে ফোন করেন; কিন্তু সন্দেহভাজনরা এর আগেই পালিয়ে যায়।

এর আগে গত বছরের নভেম্বরে প্যারিসের কগনাক-জে জাদুঘরে চার ব্যক্তি কুড়াল দিয়ে একটি ডিসপ্লে কেস ভেঙে ফেলে এবং স্নাফবক্স ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / ৩০ দিনের মধ্যে বেনজীরকে দেশে ফেরানোর চেষ্টা চলছে

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

১০

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

১১

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১২

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১৩

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৫

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৬

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৭

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৮

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৯

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

২০
X